হাওড়া, ১২ জুলাই:- হাওড়ার চিন্তামণি দে রোডে বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটল। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। ঘটনায় আহত হন মহিলা সহ বেশ কয়েকজন। চিকিৎসা করতে এলে ফের হামলা চালানো হয় হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতালে ভিতরেই চলে ভাঙচুর। ইটবৃষ্টি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের স্টাফরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে।
Related Articles
শাসক-বিরোধী তরজায় আজও উত্তেজনার পরিবেশ বিধানসভায়।
কলকাতা, ৩০ নভেম্বর:- শাসক-বিরোধীর তরজায় বৃহস্পতিবারও উত্তেজনার পরিবেশ তৈরি হল বিধানসভায়। এদিন বিধানসভা শুরু হতেই বিজেপির তরফে বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “জেলে থাকা অবস্থায় কীভাবে রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক?” প্রশ্নকে ঘিরে তুমুল হইহট্টগোল শুরু হয় বিধানসভার অভ্যন্তরে। অবিলম্বে জ্যোতিপ্রিয়কে বরখাস্ত করতে হবে, এই দাবিতে এরপরই বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। পরে শঙ্কর […]
নির্বাচনে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ।
কলকাতা, ১৫ জুলাই:- সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে রাজ্যের শিক্ষা দফতর সমস্ত জেলার স্কুল স্কুল ইন্সপেক্টরদের কাছে তাদের জেলায় ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে মোট ৩৬ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও […]
সরকারি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ১২ অক্টোবর:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে বিভিন্ন পুজো কমিটিকে কোভিড সংক্রান্ত সতর্কতামূলক প্রচার করার আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন পুজো কমিটির উদ্দেশ্য মাস্ক না পরলে দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। সরকারি নীতি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ […]










