হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। গোডাউনের ভিতরে ছাঁট তুলো মজুত ছিল। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এদিন ভোররাতে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ওই ছাঁট তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় মানুষজন কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেন। আগুনে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বলে অনুমান করা হচ্ছে।
Related Articles
শালিমার জিআরপির ম্যারাথন।
হাওড়া,৮ ফেব্রুয়ারি:- হাওড়ার শালিমার রেল পুলিশ থানার উদ্যোগে শনিবার সকালে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সাঁত্রাগাছি স্টেশন বিল্ডিং সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস অধীর শর্মা, সোমা দাস মিত্র, ওয়াদেশ পাঠক, হাওড়ার রেল পুলিশ সুপার কে কানন প্রমুখ।এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস ভট্টাচার্য ও তারকেশ্বর ওঝা।শালিমার […]
হিংসাত্মক ঘটনা বন্ধ করতে চরম হুঁশিয়ারি দিয়ে আবারও টুইট মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ জুন:- রাজনৈতিক মদতেই গত দুইদিন ধরে হাওড়ায় জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে যারা দাঙ্গা বাধাতে চাইছে রাজ্য সরকার কোনভাবেই তাদের বরদাস্ত করবে না বলে এদিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তিনি। হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, […]
উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে লক্ষ্মীরতন শুক্লা।
হাওড়া,৭ মার্চ :- উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা হয়। এদিন লিলয়ার হনুমান ভক্ত মন্ডল কমপ্লেক্সে সকালে এনিয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী রতন শুক্লা। এদিন তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এদিন লক্ষ্মীরতন শুক্লা বলেন, “দিদির নির্দেশে সংগঠনকে মজবুত করতেই এই কর্মসূচির আয়োজন। উত্তর […]









