কলকাতা , ৯ মে:- তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে। পূর্ণ মন্ত্রীদের তালিকা নতুন উল্লেখযোগ্য নাম সাগরের দীর্ঘদিনের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উলুবেরিয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, সবং এর বিধায়ক মানস ভুঁইয়া, উত্তরবঙ্গ থেকে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র এবং গোয়ালপখোরের বিধায়ক মোঃ গোলাম রব্বানীর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তালিকায় নতুনদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবীর, রামনগরের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন সাংসদ রত্না দে নাগ প্রমুখ। রাজ্য মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হচ্ছেন ঝাড়গ্রাম থেকে বিধায়ক হওয়া সাঁওতালি ছবির নায়িকা বিরবাহা হাঁসদা, দিলীপ মন্ডল, আখোরুজ্জামান, জ্যোৎস্না মান্ডি, সাবানা ইয়াসমিন, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে আসা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রমূখ। রাজভবনে শপথ শেষে নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
Related Articles
রাজ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা গেছে জানালো বিদ্যুৎ দপ্তর।
কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় যশের প্রকোপ সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা গেছে বলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় জল একটু নামলেই ক্ষয়ক্ষতির হিসেব […]
কাবুলে থাকা মেয়ের , দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাঁকরার পরিবার।
হাওড়ার, ১৯ আগস্ট:- হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া খানপাড়ার বাসিন্দা শামিমা বেগমের মেয়ে সাকিনা বেগম কাবুলের বাসিন্দা রুশল খানের সঙ্গে বিবাহ সূত্রে গত দশ বছর ধরে সেখানে আছেন। গত দু’মাস আগে ফোনে মেয়ের সঙ্গে শেষবার মায়ের যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বহুবার চেষ্টা করার পরেও মা এবং মেয়ের আর কোনও […]
জৈব জ্বালানির উৎপাদনে অনেক সংস্থাই বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে জৈব জ্বালানির উৎপাদনে উৎসাহ দিতে রাজ্য সরকা রের নতুন ইথানল পলিসিতে সাড়া দিয়ে ইতিমধ্যেই অনেক সংস্থা এই ক্ষেত্রে বিনিয়োগের জন্য উত্সাহ দেখিয়েছে। ইতিমধ্যেই ১৫ টি সংস্থা ভাঙা চাল থেকে জৈব জ্বালানি তৈরীর প্রকল্পে ২৬৬৬ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য শিল্পোন্নয়ন নিগম […]







