সুদীপ দাস, ৩ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনভাবেই নন্দীগ্রামে হারতে পারেন না। তিনি যদি হারেন তাহলে নিজের মাথা মুন্ডন করবেন বলে কথা দিয়েছিলেন চুঁচুড়া আদালতের আইনজীবি তথা তৃণমূল কর্মী মলয় মজুমদার। রবিবার বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার খবর ছড়িয়ে পরতেই তিনি উচ্ছ্বসিত হয়ে পরেন। কিন্তু কিছুক্ষন পর টিভির পর্দায় পুনরায় দিদির হারের খবরে অনেকটাই হতাশ হয়েছিলেন মলয়বাবু। তবে সরকারীভাবে দিদির হারের খবর ঘোষনা না হওয়ায় আশায় বুক বেঁধে ছিলেন। শেষে নির্বাচন কমিশন নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির জয়ের খবর ঘোষনা করার পর তা মেনে নেন মলয়বাবু। এরপরই মাস দেড়েক আগে চুঁচুড়া আদালতে বন্ধুদের সামনে করা নিজের বাজি জিততে না পারার ফল স্মরূপ ন্যাড়া হলেন মলয় মজুমদার। মাথার মাঝ বরাবর সমস্ত চুলই তিনি কেটে ফেলেছেন। এদিন মলয়বাবু বলেন আমরা দিদির সৈনিক। আমরা কথা রাখি। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছিলেন তিনি নন্দীগ্রামে দিদিকে ৫০হাজার ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন! এখন তিনি রাজনীতি ছেড়ে দিয়ে দেখাখ কত দম!
Related Articles
টি-২০ বিশ্বকাপ ও আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল আইসিসি।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের ভাগ্য কী হতে চলেছে? সেই নিয়ে বৃহস্পতিবার সারাদিন অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দিনের শেষে সব জল্পনার অবসান ঘটাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে শোনাতে পারল না কোনও সুখবর। ঝুলিয়ে রইল টি-২০ বিশ্বকাপ ও আইপিএল এর মতো দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের ভাগ্য। […]
পুলিশের উদ্যোগ , ট্যাক্সিতে ফেলে আসা পার্স সহ মোবাইল ফিরে পেলেন মহিলা যাত্রী।
হাওড়া , ১৩ ডিসেম্বর:- পুলিশের উদ্যোগ। ট্যাক্সিতে ফেলে আসা পার্স সহ মোবাইল ফোন ফিরে পেলেন মহিলা যাত্রী। হাওড়া সিটি পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে মহিলা যাত্রীর খোওয়া যাওয়া জিনিসপত্র। শনিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ খোওয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে তুলে দেন ওই মহিলার হাতে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার […]
ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি, বিজেপির সমালোচনায় ঐশী ঘোষ। হাওড়ায় মিছিল ও জনসভা এসএফআইয়ের।
হাওড়া,১৪ ফেব্রুয়ারি:- ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি। ধর্মের নাম নিয়ে সেনাবাহিনীর নাম নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কিন্তু এই রাজনীতি বাংলার মাটিতে চলবে না। শুক্রবার হাওড়ায় এসএফআই-র এক দলীয় সমাবেশে যোগ দিয়ে একথা বলেন জেএনইউ-র ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষ। এদিন এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে শিবপুর আইআইইএসটি থেকে হাওড়া শরৎ সদন […]






