কলকাতা , ৩ মে:- জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এর ভোট স্থগিত করল নির্বাচন কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল সপ্তম দফায়। কিন্তু ভোট হওয়ার আগেই ওই দুটি কেন্দ্রের একজন করে প্রার্থী মারা যান। তাই নির্বাচন কমিশনের ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত রেখে পরবর্তী ভোটের দিন ঘোষণা করেন ১৬ মে। ওই দুটি কেন্দ্রের ভোট গণনার দিন নির্ধারিত হয় ১৯ মে। কিন্তু ভোট চলাকালীন করোনা পরিস্থিতি যেভাবে অবনতি হয় রাজ্যে, তাতে ভোট করা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসে। গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ২৯২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তৃণমূল কংগ্রেস। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন কমিশন আগামী দিনে ওই দুই কেন্দ্রের ভোটের জন্য নোটিফিকেশন জারি করবে।
Related Articles
কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে , মোট কোভিড আক্রান্ত ২৫২৬ জন , সুস্থ্য হয়েছেন ১৫৮৩ জন ।
হুগলি , ২৪ জুলাই:- কিছু এলাকায় সংক্রমন কমেছে আবার কিছু এলাকায় সংক্রমন বাড়ছে তাই নতুন কনটেনমেন্ট জোনের তালিকা জানালো হুগলি জেলা প্রশাসন । কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে । গত ৯ জুলাই থেকে ২১ টি কনটেনমেন্ট জোন এলাকায় লকডাউন শুরু হয় । জেলা শাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন , ২১ টির মধ্যে ১৪ টি জোনে […]
কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের।
হুগলি, ২ আগস্ট:- পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক। বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে […]
মোবাইলের সিম 4G তে পরিবর্তন করার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা !
হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মোবাইলের সিম 4G তে পরিবর্তন করার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা!দু’মাস পর মালুম পেলেন প্রতারিত ব্যান্ডেল বালির মোরের বাসিন্দা সঞ্জয় ঘোষ। গত ২২ জুলাই সঞ্জয় বাবুর মোবাইলে একটি ফোন আসে। তাকে বলা হয় তাঁর সিম কার্ড টি 4G তে পরিবর্তন করতে হবে।এর জন্য বিকল্প কোনো মোবাইল নম্বর থাকলে পাঠাতে বলে। […]









