সুদীপ দাস , ৩ মে:- ভোটে জেতার পর দিন সকাল সকাল কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বেড়িয়ে পরলেন চুঁচুড়ায় ৩য় বারের জন্য জয়ী প্রার্থী অসিত মজুমদার। এদিন তিনি নিজ বিধানসভা এলাকার বিভিন্ন বুথে বুথে গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে দেখা করেন। সকলের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেন। চুঁচুড়া টালিখোলা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে আসতেই তাঁকে স্বাগত জানান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান দেবাশীষ চক্রবর্তী। ফুল-মিষ্টি দিয়ে অসিতবাবুকে স্বাগত জানান দলীয় কর্মীরা। কর্মীদের কাছ থেকে পাওয়া ফুটবলে শটও মারেন তিনি।
Related Articles
বকেয়া বেতন ও একাধিক দাবীতে আরামবাগে আশা কর্মীদের পথ অবরোধ।
আরামবাগ, ৭ ডিসেম্বর:- বকেয়া বেতন ও একাধিক দাবীতে হুগলির আরামবাগ হসপিটাল মোড়ে আশা কর্মীদের পথ অবরোধ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা হসপিটাল চত্বরে আশা কর্মীদের জোড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের আশা কর্মীরা হসপিটালে চলে আসেন। তারপরই শুরু হয় শ্লোগান এবং বিক্ষোভ। এরপর […]
একটাও প্রশ্ন ফাঁস হয়নি, দাবি পর্ষদ সভাপতির।
হাওড়া, ২ মার্চ:-‘একটাও প্রশ্ন ফাঁস হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হ্যাটা করার জন্য স্যাবোটেজ করে কারও কোনও লাভও হয়নি।’ দাবি পর্ষদ সভাপতির। অঙ্ক পরীক্ষা সকলের ভালো হয়েছে বলেও দাবি পর্ষদ সভাপতির।বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার দেওয়া হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতি […]
কসবা কান্ডের প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ চুঁচুড়ায়।
হুগলি, ২৮ জুন:- কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র উত্তেজনার মধ্যে শনিবার দুপুরে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে পথ অবরোধে সামিল হল বিজেপি। দুপুর দেড়টা নাগাদ হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি […]











