প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:- শেষ কবে এমন ছবি দেখে গিয়েছে শহরবাসী বলতেই পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বনধ্ আন্দোলন হয়েছে। কিন্তু এমন ছবি শিয়ালদহ স্টেশনের এমন চিত্র নজিরবিহীন।এমনকি বহুদিন ধরে শিয়ালদহ স্টেশনের সাথে যুক্ত রেলের আধিকারিকরাও কেউ মনে করতে পারছেন না কবে এমন শুনশান দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনকে তাঁরা দেখেছেন। রবিবার জনতা কার্ফুর দিনেই রেলমন্ত্রালয় ঘোষনা করেন লকডাউনের কথা। আর তারই জেরে রবিবার মধ্যরাত থেকেই বন্ধ হয়েছে শিয়ালদহ স্টেশন। রবিবার রাত থেকে ট্রেনের সাইরেন আর শোনা যায়নি শিয়ালদহ স্টেশন থেকে। ফলে উত্তর থেকে দক্ষিণের সব শাখার লাইন নিস্তব্ধ। লক ডাউন হয়েছে স্টেশনের। পড়েছে স্টেশনে ঢোকার শাটার। যদিও সকাল থেকে একাধিক লোক এসেছেন শিয়ালদহ স্টেশন চত্বরে। কেউ খোঁজ করেছেন ক্যানিং লোকাল পাওয়া যাবে কিনা। তো কেউ খোঁজ করেছেন ট্রেনে শিলিগুড়ি যাওয়া যাবে কিনা। বনগাঁর দিকে ট্রেনে চেপে গিয়ে বাংলাদেশ যাওয়া যাবে কিনা সেই প্রশ্নও ঘুরে বেড়িয়েছে। বেজে গিয়েছে স্টেশনের অনুসন্ধান অফিসের ফোন। কখন চলবে ট্রেন সেই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন অনুসন্ধান অফিসের কর্মীরা। রেলমন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী “৩১ তারিখ পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না। শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চালানো হবে।
Related Articles
বিজেপির ওবিসি মোর্চার সভাপতিকে বেধরক মারধর করে কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ।
সুদীপ দাস , ১৭ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতিকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে এলো। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার সামনে। এদিন বিজেপির শহিদ সন্মন যাত্রা উপলক্ষে মগরা থানার সামনে টেন্ট করা হয়। […]
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী মুখ্যমন্ত্রীর
কলকাতা ,২৮ জানুয়ারি;- হয় কৃষক স্বার্থ বিরোধী তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার নচেৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ।কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা একটি সর্বদলীয় প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র […]
করোনা রোগীর দেহ সৎকার ঘিরে বিক্ষোভ ঝাড়গ্রামে।
ঝাড়গ্রাম , ৯ আগস্ট:- এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর । স্থানীয় বাসিন্দারা ওই রোগীর দেহ সৎকারে বাধা দেয় । সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও । জানা গিয়েছে , গতকাল শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের (৮৮)। তিনি বিনপুরের বাসিন্দা । এরপর আজ […]






