কলকাতা , ২ মে:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান একেবারেই সাদামাটা হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে কোনো রকম বিজয় মিছিল ও সমাবেশ না করতেও তিনি দলীয় কর্মী সমর্থকদের কাছে আবেদন জানান। কালীঘাটে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন তাঁর সরকারের প্রথম কাজ হবে করোনা অতিমারীর মোকাবিলা করে রাজ্যের মানুষকে রক্ষা করা।তিনি বলেন তার সরকার প্রতিশ্রুতি মত রাজ্যের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি এই জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহের দাবি জানান। তা না হলে রাস্তায় নেমে আন্দোলন করার ও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নন্দীগ্রামে পরাজয় স্বীকার করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন নন্দীগ্রামের মানুষের রায় কে তিনি স্বাগত জানাচ্ছেন। তবে সেখানে গণনায় কোন কারচুপি হয়েছে কিনা তা দেখে আদালতের দ্বারস্থ হওয়া হতে পারে বলে তৃনমূলকংগ্রেস নেত্রী ইঙ্গিত দিয়েছেন।
Related Articles
হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।
হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি […]
নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ভাটপাড়া এলাকা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের সাথে সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিধায়ক পবন সিং এর সাথে শুরু হয় ঘটনার পর এলাকায় পুলিশসহ র্যফ মোতায়েন করা হয়েছে Post Views: 753
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির চার পড়ুয়া।
হুগলি, ৪ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরছে। ভারতের বায়ুসেনা ইউক্রেনের প্রতিবেশি দেশ রোমানিয়া, হাঙ্গেরি হয়ে পড়ুয়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে। প্রায় কুড়ি হাজার পড়ুয়া যুদ্ধের ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়েছিলেন। বাংলা থেকেও অকেনে ছিলেন সেখানে। এমন কয়েকজন বাড়ি ফিরে এসেছেন। তাদের সঙ্গে দেখা করতে যান হুগলির সাংসদ লকেট […]









