হাওড়া , ১২ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এবার যজ্ঞ হল হাওড়ায়। হাওড়ার শলপে আজ শুক্রবার সকালে এই যজ্ঞ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষের নেতৃত্বে এদিন সকালে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। কল্যাণবাবু জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। তিনি বাংলার মানুষের জন্য দীর্ঘকাল লড়াই করেছেন। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে এদিন এই যজ্ঞের আয়োজন করা হয়। কল্যাণবাবু আরও জানান, বিরোধীরা এই ঘটনাকে কটাক্ষ করে নাটক বলছে। সেটা খুবই নিন্দনীয়। তাঁরা চান মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে আবার রাজনৈতিক ময়দানে এবং জনগণের সেবার কাজে ফিরে আসুন।
Related Articles
প্রকাশ্যে এইভাবে বলা ঠিক নয় , সুরজিৎ এর বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিলীপ।
হাওড়া, ১০ নভেম্বর:- বুধবার হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে এসে সুরজিৎ সাহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পার্টির ভিতর কিছু হলে পার্টির ফোরামে বলা হয়। দলীয় কর্মীদের সমস্যা, বক্তব্য থাকতেই পারে। তবে তা বলার এবং সমাধানেরও জায়গা আছে। সবকিছু বাইরে বলার জিনিস নয়। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাই বলুন সর্বসমক্ষে তা বলার নয়। যদি […]
রাজ্যে রামনবমীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এডিজি আইন শৃঙ্খলাকে নির্দেশ কমিশনের।
কলকাতা, ১০ এপ্রিল:- রামনবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সতর্ক করেছে। গতবার যে যে জায়গায় গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিশেষভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক এডিজি আইন-শৃঙ্খলাকে রামনবমীতে রাজ্য জুড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। Post Views: 429
অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, জানালো রাজ্য।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী বলে রাজ্য সরকার জানিয়েছে। আগে যেখানে এই রোগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ থেকে ৯০০র মধ্যে থাকছিল এখন তা দৈনিক ৫০০ থেকে ৬০০র মধ্যে থাকছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তবে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় তৎপর এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে […]











