হুগলি , ১২ মার্চ:- বাংলার মাকে আঘাত করে ভোটে জেতা যায় না, যাবে না স্লোগান তুলে বিক্ষোভ। তৃনমুলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে ঘাক্কা দিয়ে আঘাত দেওয়া হয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে হুগলী জেলার শেওড়াফুলিতে গলায়, প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃনমুলের কর্মীরা। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর ঘোষ বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা ভোট করে চলে যাবে, কিন্তু ওরা বাংলার বাঘিনীকে চেনে না। একপায়েই ২৯৪ টি আসনেই খেলে দেবেন। ২৫০ বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
Related Articles
দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প হাতে নিলো কেন্দ্রীয় সরকার।
কলকাতা, ৫ জুলাই:- প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চতুর্থ পর্যায়ের রূপায়ণের জন্য তাঁরা সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে। করোনা অতিমারী জনিত সংকটের আবহে গণবণ্টন এর মাধ্যমে দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্য শস্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প হাতে নিয়েছে। গত জুন মাস পর্যন্ত এই প্রকল্পের তিনটি পর্যায়ের […]
প্রসাদ খেয়ে অসুস্থ বেশ কয়েকজন।
হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ার আমতায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠান উপলক্ষে ভোগের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। আমতার সারদা দলুইপাড়া এলাকার বাসিন্দারাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন। মহোৎসবের প্রসাদ খেয়ে রবিবার ভোর থেকেই এলাকার মানুষের পেটের যন্ত্রনা ও বমি শুরু হয়। এরপরে যত সময় যায় ততই বাড়তে থাকে আক্রান্তের […]
গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালো অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা , ৬ জানুয়ারি:- তাকে গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনি নোটিশে তাঁর আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে অভিষেকের জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে বাবুল সুপ্রিয় যা মন্তব্য করেছিলেন তা ভিত্তিহীন এবং অপমানজনক। এবং এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর […]







