পূর্ব মেদিনীপুর , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে। আহত হয় বেশ কয়েকজন। 12 জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। তমলুক জেলা হাসপাতালে ছুটে আসে স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সাথে কথা বলেন তিনি। জেলা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ যায়। লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক।
Related Articles
স্বামীজির স্মারক তোরণের শিলান্যাস, উদ্বোধনে স্বামী সুবীরানন্দ মহারাজ।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- তিনটি নৌকাতে গুরু ভাইদের সাথে নিয়ে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণপুর ঘাটে পদার্পণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে করুণা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘের সহযোগিতায় স্মারক দ্বারের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এর শিলান্যাস করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ […]
পুজোয় চন্দননগরের নতুন নতুন আলোর খেলা এবার করোনার গ্রাসে।
চিরঞ্জিত ঘোষ , ২৪ জুন:- রথের দিনই চন্দননগরের আলোক শিল্পীদের হালখাতার রেওয়াজ বহু পুরোনো প্রথা। এই দিনই বড়সর দুর্গা পুজো কমিটি গুলি নুতন বছরের আলোর জাদু কি হবে সেই বরাত দিতে চন্দননগর আসেন । পুজো কমিটি গুলির থেকে বায়না নিয়ে কোমর বেঁধে নেমে পড়েন এখানকার আলোর জাদুকররা। কিন্তু এবছর সব কিছু থমকে গেছে করোনার আবহে। […]
পুকুর ভরাটের বিরুদ্ধে সরেজমিনে হাজির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
সুদীপ দাস , ২ জানুয়ারি:- আবারও এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের বিরুদ্ধে সরেজমিনে হাজির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া থানার অন্তর্গত দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় একটি সুবিশাল জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি নিজেই ডেকে নেন ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিককে। সেই জলাশয়ের সামান্য কিছু অংশে জল দেখা গেলেও বাকি অংশ মাটি […]









