কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা আজ রাজ্যে আসছে। ইতিমধ্যেই তিন লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছে।কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আগামী কাল ও শুক্রবারের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে আজ রাতের মধ্যেই আরও ২ লক্ষ ডোজ কোভ্যাক্সিনও রাজ্যে আসছে বলে জানা গিয়েছে।
Related Articles
মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে আরো তৎপর হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর।
কলকাতা, ২২ জুন:- মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর আরও তৎপর হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, মোবাইলে ফোন করে লটারি জেতা, কেওয়াইসি আপডেট সহ একাধিক কথা বলে প্রতারিত করার ঘটনা বেড়ে গিয়েছে। উদয়ন বাবুর অভিয়োগ তাঁর নিজের সঙ্গেই এরকম প্রতারণা হয়েছে। কোনও তথ্য […]
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বিল আসতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২ নভেম্বর:- ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। দীপাবলি ভাই ফোঁটার ছুটির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেদিনই এই প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গিয়েছে। পেশাদার জগত হোক বা রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারা। তবে সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানাতে সংসদীয় […]
লকডাউনের জেরে দু’মুঠো অন্ন জোগানোর চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।
,নদিয়া,৭ মে:- চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা। নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের , সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিন কে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে । মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন। আর […]








