সুদীপ দাস,১০ মে:- আগামীকাল পাঞ্জাব থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন ব্যান্ডেল স্টেশনে আসছে। করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। বিভিন্ন জায়গায় শ্রমিকরা হেঁটে বাড়ি চলে যাচ্ছে। যার ফলে দুর্ঘটনার শিকার হয়েছে বহু শ্রমিক। সেই কথা চিন্তা ভাবনা করে সরকারি উদ্যোগে আগামীকাল ব্যান্ডেল স্টেশনে আসতে চলেছে তেরোশো কুড়ি জন পরিযায়ী শ্রমিক নিয়ে একটি ট্রেন। আজ ব্যান্ডেল স্টেশনে তারই প্রস্তুতি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপরতায় স্টেশন সংলগ্ন এলাকায় মেরাম বাধার কাজ চলছে। আগামীকাল মূলত হুগলি জেলা এবং নদীয়া জেলার পরিযায়ী শ্রমিকরা এখানে নামবেন। এই প্রসঙ্গে ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নিতু সিং জানান আগামীকাল আমরা ব্যান্ডেল এর সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যাতে এই কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কোন অসুবিধা না হয়।
Related Articles
করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি পুলিশের।
হাওড়া , ১৯ জুন:- করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা। দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, […]
ডানকুনিতে বিধ্বংসী আগুনে ভষ্যিভুত ব্যাটারি কারখানা।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- ডানকুনির দিল্লি রোডের ধারে একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুনে ভষ্যিভূত হয়ে গেল কাঁচামাল সহ বেশ কিছু সরঞ্জাম। প্রাথমিক অনুমান কারখানায় ওয়েডলিং এর কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকেই আগুন লাগে। প্রাথমিক অবস্থায় কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন […]
আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন হতে পারে।
কলকাতা, ১১ আগস্ট:- আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন পর্ব মিটিয়ে ফেলা হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যের সাত বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সেরে ফেলা হতে পারে। সেক্ষেত্রে সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর পরেই ভোটের আয়োজন করা হতে পরে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের বকেয়া উপনির্বাচন পর্ব দ্রুত মিটিয়ে ফেলার জন্য দীর্ঘদিন […]







