কলকাতা , ৮ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার আজ শহরে এসেছেন। আজ বিকেলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের এই কথা জানান। বি মুরলিকুমার সন্ধ্যয় আয়কর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে রেল পুলিশ, বিমান বন্দরের আধিকারিকরাও উপস্থিত আছেন বলে জানা গেছে। বৈঠক চলছে। এদিকে, এখনো পর্যন্ত সি ভিজিল মোবাইল এপ্লিকেশনে এখনো পর্যন্ত ১ হাজার ৯৩০ টি অভিযোগ জমা পড়েছে, এর মধ্যে ১ হাজার ৩৮৯ টি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রত্যেকটিরই সমাধান করে দেওয়া হয়েছে বলে সঞ্জয় বসু জানান। এদিকে, নতুন ভোটারদের ই এপিক ডাউনলোডের সুবিধায় গতকাল রাজ্যের সমস্ত বুথে কমিশনের তরফে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। আগামী শনিবার ফের শিবির হবে। অন্যদিকে, এখনো পর্যন্ত ৫১ কোটি ৬৩ লক্ষ টাকার অর্থ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে বলে সঞ্জয় বসু জানান।
Related Articles
শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’, বালাসোর থেকে ইয়াসের অবস্থান রয়েছে ৪৩০ কিমি দূরে।
কলকাতা, ২৫ মে:- শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’। এখনও পর্যন্ত নিম্নচাপের রূপে বাংলার দিকে এগোচ্ছে সে। বুধবার সেটাই সাইক্লোনে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে বাংলা এবং ওড়িশার উপকূলে। বাংলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বাংলার উপকূলবর্তী এলাকায় আগে থেকেই সতর্কতা অভিযান চলছিল। সেই অভিযানে আরও জোর দেওয়া হল। দিঘা, মন্দারমণি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। […]
আজ থেকে হাওড়ার চারটি থানা এলাকায় সম্পূর্ণ লকডাউন।
হাওড়া,২৭ এপ্রিল:- আজ সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই হাওড়া সিটি পুলিশ এলাকার চারটি থানা এলাকা সম্পূর্ণ লকডাউন করল জেলা প্রশাসন। এই থানাগুলি হল মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, ও শিবপুর। এই সম্পূর্ণ লকডাউনে খোলা থাকবে না ওই চারটি থানা এলাকার কোনও বাজার, দোকান। এমনকী ওষুধ দোকান বন্ধ থাকবে। কোথাও লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশ […]
ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৬ জুন:- এ বছর সর্বাধিক উপার্জনকারী তারকাদের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে ফোর্বসের তালিকায় উঠে এল অক্ষয় কুমারের নাম। ২০২০-তে ফোর্বসের ১০০জন সর্বাধিক উপার্জনকারীর মধ্যে ৫২ নম্বরে রয়েছেন অক্ষয়। তবে গত বছরও ফোর্বসের তালিকায় ৩৩ নম্বরে ছিল অক্ষয় কুমারের নাম। গত বছর অক্ষয়ের আয় ছিল ৬৫ মিলিয়ন ডলার। এবছর ফোর্বসের তালিকায় ৫২ নম্বরে থাকা অক্ষয়ের […]






