কলকাতা , ৬ মার্চ:- বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছিল তার প্রথম দফার ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসেছে। তারপরে ধাপে ধাপে কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এসেছে। আরো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে প্রথম দফা নির্বাচনের জন্য। আগামী দু’দিনের মধ্যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। শেষ দফার নির্বাচনের পর বোঝা যাবে রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এদিকে আগামী ৮ই মার্চ দুপুর ২টোয় রাজ্যে আসবেন বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। বিকেল সাড়ে ৫ টায় সব এজেন্সি গুলোর সঙ্গে বৈঠক করবেন।সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার ওপরেও বিশেষ জোর দিচ্ছে কমিশন।আগামী সোমবার থেকে বিকেল চারটের সময় প্রতিদিন অজয় ভি নায়েক ও বিবেক দুবে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন ও সবকথা শুনবেন।
Related Articles
রামগোপাল বর্মার ‘করোনা ভাইরাস’, তবে ট্রেলারে !
এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, ঠিক তখনই আবার সামনে এল করোনা ভাইরাস! কী শুনে ভয় পেয়ে গেলেন? আসলে লকডাউনের মধ্যেই ‘করোনা ভাইরাস’ নামে একটি সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। […]
শনিবার এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই অভিষেকের কর্মসূচিতে যোগ দেবেন।
কলকাতা , ২৫ মে:- শনিবার মেদনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এবারের সফরে মূলত এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। গত ১৬ মে খাদিকুলে অবৈধ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ৯ জনের। সিআইডি ঘটনার তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। জানা গিয়েছে, সেই মতো শনিবার প্রথমার্ধে তিনি খাদিকুল […]
উত্তরপাড়ায় প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার মারলো বিজেপি কর্মীরাই।
হুগলি , ১৫ মার্চ:- উত্তরপাড়া বিধানসভায় প্রার্থী ঘোষণা হতেই গতকাল বিক্ষোভে ফেটে পড়েন নিচু তলার বিজেপি কর্মীরা।আর আজ বিস্ফোরক লেখা পোষ্টার পড়লো কোন্নগরের বেশ কিছু এলাকায়। প্রবীর ঘোষালকে মানছি না মানবো না। প্রবীর ঘোষাল মধুচক্রের নায়ক, ফেরীঘাটের দালাল, প্রবীর ঘোষাল বিজেপির লজ্জা। এছাড়া আরো অনেক কিছু কু-মন্তব্য লেখা পোষ্টার পড়লো প্রবীর ঘোষালের নামে। গতকাল বিজেপির […]









