সোজাসাপটা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন ওড়িশায়। তিনি আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেল সেবায়েতরা তাঁকে ফুলমালায় স্বাগত জানান । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় । পুজো দেওয়ার পর তিনি বলেন ভগবানের কাছে দেশবাসীর জন্য শান্তিকামনা করেছেন। মুখ্যমন্ত্রী আগামী কাল ভূবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও আগামীকাল রাতে তাঁর একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে।শুক্রবার ভূবনেশ্বরে ২৪ তম ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের মমতা ব্যনার্জী ছাড়াও ওড়িশা, ঝাড়খন্ড, বিহার ও সিকিমের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা।
Related Articles
মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র।
হুগলি , ২ জুলাই:- স্কুল বন্ধ তাই মামা বাড়ি বেড়াতে এসে মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র । উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে ভদ্রেশ্বর ১৬ নং ওয়াডের দুলিয়া পাড়ায় বাবা মায়ের সাথে মামা বাড়িতে দিন সাত আগে বেড়াতে আসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র বিশ্বজিৎ চৌধুরী । গতকাল ভোর সাড়ে পাচ টায় ঘুম থেকে […]
কলকাতার রেড রোড জুড়ে লাগানো হবে, রক্ত চন্দন ও শ্বেত চন্দন গাছ।
কলকাতা, ২৬ জুলাই:- উত্তরবঙ্গের বক্সা অভয়ারণ্যের বনবস্তির বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য এই অরণ্যঅঞ্চলে থাকা ৯১টি পরিবারের মাথা পিছু প্রত্যেক কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। এ ছাড়াও ওই পরিবারের কোনো বিশেষ ভাবে সক্ষম সদস্য থাকলে তাদের আরো অতিরিক্ত টাকা দেওয়া হবে যাতে তারা নিজেরাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন। এ […]
পেঁয়াজের ঝাঁজে চোখ জ্বলছে বাংলার মানুষের।
কলকাতা, ৩১ অক্টোবর:- পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল বাংলার মানুষের। প্রতি কেজি পেঁয়াজের দাম ছুঁয়েছে ৮০ টাকা। মানুষ পেঁয়াজ কিনবে নাকি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনবে কপালে চিন্তার ভাঁজ। সাধের পেঁয়াজ যেন নিলামে বিকোচ্ছে। তবে এত দাম কি করে বাড়ল প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দামে ফাটকাবাজি রুখতে বাজারে অভিযানে নামছে টাস্ক ফোর্স। একই সঙ্গে কয়েকদিনের মধ্যে […]








