শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী দের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কিছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। এই খবর পাওয়ার পরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নামে। এরপর ওই পাঁচ দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সেনাওয়াজ আনসারি, মিথুন গোয়ালা, মহেন্দ্র যাদব,মহম্মদ আহেমদ,আজয় কুমার। ধৃতদের মধ্যে মিথুন গোয়ালা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও বাকি চার জন বিহারের বাসিন্দা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি বাইক,পাঁচটা মোবাইল,১৭টি তাজা কার্তুজ,তিনটি ম্যাগজিন,২২টা ১০০ টাকার জালি নোট,একটি ডঙ্গল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
রাজনীতির সঙ্গে তীর্থ দর্শন একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ দিল্লিতে পা রাখছেন মমতা।
কলকাতা, ৫ ডিসেম্বর:- একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ৪ দিনের সফরে দেশের রাজধানীতে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকালের দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা ও দেশ। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠককে ঘিরে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি সেই বৈঠক ঠিক কবে আর কখন হবে। তবে আগামিকালই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ […]
অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস দিঘায়।
দিঘা, ২০ আগস্ট:- অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস। দিঘা সমূদ্রে এমন জ্বলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না। অমাবস্যা কোটালে বৃহস্পতিবার দিঘা সমূদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই। এদিন সকালে দিঘার সমূদ্র তটে গিয়ে দেখা যায়, গোটা গার্ডওয়ালটাই জলে ডুবে গিয়েছে। সমূদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বাজারের ওপর। লকডাউনের […]
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ৫ই মে তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক।
কলকাতা, ১ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আগামী ৫ মে তৃণমূল কংগ্রেসের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক বসছে। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক ওই বৈঠকে হাজির থাকবেন। বেলেঘাটায় তৃণমূলএর অস্থায়ী নতুন দলীয় কার্যালয়ে এই সভা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে তাই সাংগঠনিক ভিত মজবুত করতে জনসংযোগ […]








