হুগলি , ৩১ মার্চ:- নিখোঁজ থাকা এক তৃণমূল কর্মীর খুনের অভিযোগ। হুগলির খানাকুলের হরিশচক এলাকার ঘটনা। মৃতের নাম নুরশে আনোয়ার। অভিযোগ গতকাল ব্যাংকের কাজে গিয়ে আর ফেরেনিl আজ স্থানীয় এলাকার একটি নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তৃণমূল প্রার্থী নজিবুল করিমের অভিযোগ তিনি আমাদের ভোট কর্মী ছিল এবং এই ঘটনায় বিজেপি যুক্ত। এই ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব পৌঁছেছেন।
Related Articles
পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার ডাকার কাজ শেষ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের […]
ঘাটালে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব।
পশ্চিম মেদিনীপুর,২২ জানুয়ারি:- ঘাটালে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী । বুধবার কুশপাতায় একটি বেসরকারি সংস্থার কাছে ভাড়া নেওয়া বাড়ির তিনতলায় এই কার্যালয়ে কাজ শুরু হয়। মোট ৬ টি কক্ষ রয়েছে। উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই , শিক্ষা কর্মাধক্ষ্য শ্যাম পাত্র , জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত […]
সোমবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সূচনা হবে খেলা দিবসের।
কলকাতা, ১ আগস্ট:- রাজ্যে খেলা ধুলার প্রসার ঘটাতে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল বিলি করবে রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আই এফ এ অনুমোদিত ৩০৩ টি ক্লাবকে ফুটবল […]








