হুগলি , ৩০ জুলাই:- দলের সাংগঠনিক সভায় শাসক দলের একাধিক বিধায়ক গড় হাজির থাকায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।বৃহস্পতিবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে জেলার ১৬ জন বিধায়কের মধ্যে মাত্র চারজন বিধায়ক হাজির ছিলেন । দলে অসন্তোষ আঁচ করতে পেরে শেষ মূহুর্তে সভা ভার্চুয়াল রুপ দিয়ে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল নেতৃত্ব । যদিও বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন , কোথাও কোন সমস্যা নেই । ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল জেলার ১৮ আসনেই জয়ী হবে । যদিও এদিনের বৈঠকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
Related Articles
কঠোর নিরাপত্তার মধ্যে চলছে ভবানীপুর কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- কঠোর নিরাপত্তার মধ্যে কোভিড বিধি মেনে কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ। ভোট পর্ব আপাতত শান্তিপূর্ণ। সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট কমিশনার, ১৪ জন […]
জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনে লিড দেওয়া দেবাশীষকে সমর্থন পরিবারের।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল, জুনিয়র চিকিৎসক দেবাশীষদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলাগরে চোখে জল মায়ের। আজ শুক্রবার বেলা একটা নাগাদ এমনই ছবি। স্কুলে প্রথম হতো, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা। আঁকা, আবৃতি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করতো। নাটকও ছিল পারদর্শী। ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই, তার পাশেই রয়েছে একাধিক […]
ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ ব্যাঁটরায়।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতিরা। হাওড়ার ব্যাঁটরা এলাকার ঘটনা। তিন দুষ্কৃতি এসেছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় একটি গোডাউনে ঢুকে ব্যবসায়ীর এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। […]








