স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- করোনা আবহে আড়ম্বর না থাকলেও সিদ্ধিদাতার পুজোয় মেতেছেন গোটা দেশবাসী। পুজোর আয়োজন করেছেন অনেক ক্রিকেটাররাও। গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। তবে এবার দেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। ফলে পুজো বাতিল করেছেন অনেকেই। তবে গণেশ পুজোয় মাতলেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকর। প্রতিবার বাড়িতে বড় করে গণেশ পুজোর আয়োজন করে থাকেন শচীন। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে শুধুমাত্র পরিবারের লোকেদের নিয়েই গণপতি আরাধনা সারলেন তিনি। নিজের হাতে গণেশের আরতিও করলেন শচীন। অন্যদিকে বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বীরেন্দ্র সেহয়াগ, প্রজ্ঞান ওঝারা। অন্যদিকে দেশের মানুষকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীর সহ অন্যান্যরা।
Related Articles
অবাধ ও শান্তিপূর্ণ ভোট, সেই বার্তায় দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কলকাতা, ৫ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই৷ এই বছরই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেও যুক্ত করা হল রাজ্যের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এই বছর নির্বাচনী কাজের […]
হৃদরোগে আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিং, উপসর্গ থাকায় করোনা পরীক্ষা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে চন্ডীগড়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবারের সোনাজয়ী হকি খেলোয়াড় বলবীর সিং। কিংবদন্তি বলবীরের জ্বর ছিল। জ্বর এই মুহূর্তে করোনার প্রধান উপসর্গ। সেই কারণেই অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা করা […]
বিধানসভায় আজ শপথ নিলেন ১১ জন বিধায়ক ।
কলকাতা , ২৮ মে:- করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে আগের দুই দফায় বাদ থেকে যাওয়া দুই মন্ত্রী সহ এগারো জন বিধায়ক আজ বিধানসভায় শপথ নিয়েছেন। নৌশর আলি কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী, চন্ডিতলার বিধায়ক স্বাতী খন্দকার, মানিকচকের বিধায়ক সাবিত্রী […]







