বাঁকুড়া , ১১ ফেব্রুয়ারি:- সাত সকালেই এলাকায় দামাল, দলছুট ওই দলমার দাঁতালকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার হাড়মাসড়া এলাকায়। জানা গেছে, দক্ষিণ বনবিভাগের জঙ্গল মহলের সারেঙ্গা, রানীবাঁধ এলাকায় ফি বছর পরিযায়ী হাতির দলের দেখা মিললেও এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই এলাকার মানুষ জানিয়েছেন। জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও হাড়মাসড়া এলাকায় এদিন এই হাতির আক্রমণে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। একই সঙ্গে বনদপ্তরের কর্মীদেরও দেখা মেলেনি বলে অভিযোগ। সর্বশেষ পাওয়া খবরে ঐ দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে যাত্রা শুরু করেছে।
Related Articles
গণপিটুনির প্রতিবাদ করায় তৃণমূলীদের হাতে আক্রান্ত সাংবাদিক , অভিযোগ দায়ের পাণ্ডুয়া থানায়।
হুগলি , ২৬ জুন:- প্রতিবাদ করে তৃণমূল নেতার হাতে আক্রান্ত সাংবাদিক। রাস্তায় ফেলে অমানুষিক ভাবে মারধর করা হলো। অভিযোগ দায়ের হলো থানায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈচিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিকের নাম পলাশ মুখার্জি। শুক্রবার কাজ সেরে রাতে বৈচিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন পলাশ বাবু, সঙ্গে ছিলেন তাঁর ছিল তাঁর চিত্রগ্রাহক। বৈচিগ্রাম লেভেল […]
বিহারের নিখোঁজ ব্যাক্তিকে ঘরে ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ পুলিশের।
হুগলি, ৩ আগস্ট:- সাম্প্রতিক সময়ে অচেনা অজ্ঞাত কাউকে দেখলে তার আচরনে অস্বাভাবিকতা থাকলে সন্দেহের বাতাবরন তৈরী হয়েছে। মারধোর গণধোলাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেই সময় দাঁড়িয়ে এমনই এমনজন মানুষকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ চন্দননগর পুলিশের। দিন দশেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কলকাতায় যোগারের কাজ করেন দুদিন। কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য […]
লিলুয়ার নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঝাড়খণ্ড। খুনের সন্দেহ পরিবারের।
হাওড়া, ২৬ জানুয়ারি:- লিলুয়ার নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলো আসানসোলে। মৃতের নাম বুদ্ধেশ্বর সাউ। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকেদের অভিযোগ। ঘটনায় যুক্ত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এদের নাম বিশ্বনাথ সাউ ও সুনীল সাউ। অবৈধ সম্পর্কের জেরে খুন বলেই অনুমান পুলিশের। Post Views: 520








