হাওড়া , ৩১ আগস্ট:- অগাস্ট মাসের শেষ দিন লকডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল হাওড়ার শিবপুর থানার সন্ধ্যাবাজার অঞ্চলে। আজ বেলা ১২:১৫ মিনিট নাগাদ একটি বহুতলের নীচে একটি খাবারের দোকানে আগুন লাগে। ওই দোকানে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন খুবই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশতঃ দমকলের ৪টি ইন্জিন দ্রুত এসে পৌছে যায়। ঘটনাস্থলে শিবপুর থানার আধিকারিকরা দ্রুত এসে উপস্থিত হন। আশেপাশের আরো ৩/৪টি দোকান ও লাগোয়া বহুতলে, লেগে যাওয়া ঐ আগুনের ভয়াবহতায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ঐ দোকানের লাগোয়া বহুতল থাকায় সেখানকার বাসিন্দাদের ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সর্বশেষ পাওয়া খবরানুযায়ী দমকলের ৫টি ইন্জিনের সহায়তায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর নেই।
Related Articles
বেলুড় মঠে মহাষষ্ঠীর ভোরে দেবীর কল্পারম্ভ, সন্ধ্যায় বোধন ও অধিবাস।
হাওড়া, ২০ অক্টোবর:- রীতি মেনেই নিয়ম নিষ্ঠা সহকারে বেলুড় মঠে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় মহাষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীশ্রীদেবীর কল্পারম্ভে অংশ নিয়েছেন মঠের সন্ন্যাসী, ব্রম্ভচারীরা। এরপর আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এদিন মহাষষ্ঠীর ভোরে সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গার জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে […]
হুগলিতে অমিত শাহের সভা, অনুপ্রবেশ থেকে নারী সুরক্ষা—একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা।
হুগলি, ২২ এপ্রিল:- হুগলির দাদপুরের বালিকুখারি মাঠে সপ্তগ্রাম ও ধনেখালি বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ ও বর্ণালী দাসের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অনুপ্রবেশকারীদের ইস্যুতে সরব হয়ে অমিত শাহ বলেন, “দিদিকে টাটা বাই-বাই জানানোর […]
ফের আরও একটি ঝড়ের আগাম প্রস্তুতি নিলো শ্রীরামপুরের প্রশাশন।
হুগলি ,২৭ মে:- একেতো একটার ধাক্কা সামলাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে,তার ওপর ফের আরও একটি ঝড় আসছে।এমনিতেই আমফানের পরবর্তী ভুমিকা নিয়ে সরকারে দিকে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।এরই মধ্যে ফের আরও একটি ঝড়ের পূর্বাভাসের কথা জানিয়েছে রাজ্য আবহওয়া দপ্তর। এবার তারই মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে বৈঠক করলো শ্রীরামপুরের মহকুমাশাসক। শ্রীরামপুর পৌরসভার সভাগৃহে মহকুমার […]










