হাওড়া , ২ জুলাই:- স্কুলের ফি কমানোর দাবিতে বিক্ষোভ এবার হাওড়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এর আগে একই ইস্যুতে অভিভাবকরা বিক্ষোভে সামিল হয়েছিলেন সাঁতরাগাছি এবং লিলুয়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন রামকৃষ্ণপুর এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা। এদিন স্কুলে বিক্ষোভরত এক অভিভাবক জানিয়েছেন, লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ। স্কুল চালানোর অতিরিক্ত কোনও খরচ স্কুলের হচ্ছে না। উপরন্তু অনলাইনে ক্লাসের জন্য তাদের নেটের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সেইজন্য স্কুল কর্তৃপক্ষকে তাঁরা অনুরোধ করেছেন যাতে তাদের মাসিক ফি’র টাকা কমানো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্তের কথা কিছু জানাননি।
Related Articles
প্রেম করে বিয়ে,পাঁচ মাসেই চরম পরিনতি চুঁচুড়ার তরুনীর।
হুগলি, ৩০ সেপ্টেম্বর:- গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু,গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ স্বশুর বাড়ির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শ্বশুড়বাড়ির দাবী আত্মহত্যার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে প্রেম করে নিজেরাই বিয়ে করে চুঁচুড়া মল্লিক কাশেম হাটের অভিজিৎ সাহা (২০) ও কোদালিয়ার প্রিয়া চক্রবর্তী (১৯)। দুই পরিবারই মেনে নেয় সেই বিয়ে। অভিজিৎ স্থানীয় এক […]
আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ জাঙ্গিপাড়া ও পান্ডুয়ায়।
চিরঞ্জিত ঘোষ , ৩০ জুন:- শ্রীরামপুর সাংগঠনিক কিষান মোর্চার পক্ষ থেকে প্রবীর ভাণ্ডারীর ও রামকৃষ্ণ পালের নেতৃত্বে জাঙ্গিপাড়া বি,ডি,ও কে ১৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। এই এলাকার মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা ক্ষতিপূরণের দাবি করলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না । বাধ্য হয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তাদের […]
দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিজেপি মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করলো।
কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যে দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধী বিজেপি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। রাজ্য বিধানসভার দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিজেপি সদস্য শঙ্কর ঘোষ গতকালের ওই দুই নৃশংস ঘটনার কথা উল্লেখ করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, বর্তমানে যখন বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া চলছে তখন এধরণের ঘটনার পিছনে অন্য […]








