নদীয়া , ২ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার, যুবকের বাড়িতে ধরনা যুবতীর। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার বাসডোপ এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসডোপ গ্রামের বাসিন্দা অমিত মন্ডল। দেড় বছর আগে তিনি কলকাতার একটি বারে কাজে যান। সেখানেই কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে তাদের সম্পর্ক তৈরি হয়। এরপরই যুবতীর অভিযোগ,তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে সহবাস করা হয়। ওই যুবতীর অভিযোগ, সেখানে তাকে বিয়ে করা হয়। কিন্তু বাড়ি আনতে বললে অস্বীকার করে ওই যুবক। দীর্ঘদিন এইভাবে চলার পর অমিত মন্ডল যুবতীকে ছেড়ে দেওয়ার কথা বলে। ওই যুবতী নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের কাছে কোনো সুরাহা না পেয়ে অবশেষে ওই যুবকের বাড়িতে ধরনায় বসে যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। যদিও বাড়ি থেকে পলাতক অভিযুক্ত অমিত মন্ডল। পুলিশের তৎপরতায় এবং গ্রামবাসীদের চাপে অবশেষে যুবতীকে বাড়িতে তুলতে স্বীকার করে তার পরিবারের লোকজন।
Related Articles
গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।
কলকাতা, ১৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে […]
প্রথা মেনেই অষ্টমী তিথিতে বেলুড় মঠে কুমারী পুজো।
হাওড়া, ১১ অক্টোবর:- প্রথা মেনেই অষ্টমী তিথিতে আজ শুক্রবার সকালে বেলুড় মঠে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে বেলুড় মঠে প্রথমে ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর ঘড়ির কাঁটায় ৯টার সময় শুরু হয় বেলুড় মঠের কুমারী পূজা। কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় […]
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ৫ গোল, ১-২ গোলে পিএসজিকে হারাল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে ফেরেন্সভারোসকে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিয়োনেল মেসি। এ ছাড়া গোল করেছেন আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, গঞ্জালেস ও উসমানে দেম্বেলে। ফেরেন্সভারেসের গোলদাতা খারাতিন। অন্য ম্যাচে ঘরের মাঠে পিএসজি ১-২ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। ম্যান ইউয়ের গোলদাতা ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র্যাশফোর্ড। আত্মঘাতি […]








