আরামবাগ , ৬ এপ্রিল:-আরামবাগ বিধানসভার সুভয়পুর হরিজন’ প্রাইমারি বিদ্যালয়ে তৃণমূলের এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিজেপি মহিলা সমর্থকেরা কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের পোলিং এজেন্টের উপরে চড়াও হয়। টেনে হেঁচড়ে নিয়ে মারধর করে তৃণমূলের এজেন্টকে বের করে দেয় বলে অভিযোগ। বিজেপির মহিলা সমর্থকরা সামনে আসে। স্কুলের ভিতরে চড়াও হয়। কেন্দ্র বাহিনী থাকলেও সেরকম কিছু নিরাপত্তা দিতে পারেনি। দীর্ঘক্ষন চলে এই সমস্যা। পরে তৃণমূলের এজেন্টকে প্রশাসন এই কেন্দ্র থেকে নিয়ে চলে যায়।
Related Articles
মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে।
কামারপুকুর, ১৩ অক্টোবর:- মহাঅষ্টমীর সকালেই কামারপুকুর মঠে শুরু হয়েছে কুমারীপুজো। প্রতিবছরই কামারপুকুর মঠের কুমারীপুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মঠে উপস্থিত থাকেন। কিন্তু এবার করোনা আবহে সর্বস্বাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কামারপুকুর মঠ কর্তৃপক্ষ। ফলে কিছুটা হলেও হতাশ দর্শনার্থীরা। তবে কুমারি পুজো শেষ হবার পরই মুল দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। উল্লখ্য প্রথা অনুযায়ী […]
ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনা, তিনজনের মৃত্যু আহত তিন, ঘটনা হুগলির পোলবায়
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলো পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা।শঙ্করবাটি হাইস্কুলে দুর্গা পুজো হয়। জানা গেছে,ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনো যায়নি।সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান,অনেক দেরী হচ্ছে তখনো চারচাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা […]
লিখে বার্তা কোনা ট্রাফিকের।
হাওড়া,২১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের কর্মীরা। ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’ এই বার্তা লিখে পেইন্টিং করা হয়েছে হাওড়ার অতি গুরুত্বপূর্ণ কোনা এক্সপ্রেসওয়ের উপর। কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহন্ত জানান, সাধারণ মানুষকে করোনা সতর্কতা হিসাবে সচেতনতার বার্তা দিতেই আমাদের এই প্রয়াস। Post Views: […]










