শুভজিৎ ঘোষ, ৯ জুন:- করোনার জেরে মানুষের দুর্দশার শেষ নেই। তার ওপর আমফান ঘূর্ণিঝড় বাংলার মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে। এখনও পর্যন্ত বহু জায়গায় ত্রাণ ত্রান পৌঁছয়নি। সুন্দরবন এলাকায় বিদ্যুৎ পর্যন্ত ফেরেনি। এরকম একটা পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। এই অভিযোগ তুলে মঙ্গলবার গোঘাটের দুটি ব্লকে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। কালো ছাতা ও কালো পতাকা নিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। গোঘাট-১ নম্বর ব্লকে উপস্থিত ছিলেন সিপিএম নেতা ভাস্কর রায়, ২ নম্বর ব্লকে ছিলেন অসিত মুখার্জি, তিলক ঘোষ। উল্লেখ্য, এদিন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল র্যালি করেন বিজেপি নেতা অমিত শাহ। আর তারই প্রতিবাদে রাস্তায় নেমে সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচি।
Related Articles
কোন্নগরে মানুষকে মিষ্টি খাইয়ে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন।
হুগলি ,১৫ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরে পথচলতি সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন করলেন কোন্নগরের পশ্চিমবঙ্গ পুরকর্মচারী ফেডারেশনের সহ সভাপতি তথা কোন্নগর রেল হকার্স ইউনিয়নের সভাপতি অশোক মুখার্জী। এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু তৃণমূল দলের বিধায়ক শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিত্ব সহ সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি যে আর তৃণমূল […]
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ২৮ ডিসেম্বর:- বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে। প্রসঙ্গত ২৫ শে ডিসেম্বর সপরিবারে জামশেদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ব্যান্ডেল মানসপুর পূর্বায়নের আরতি দে। ফেরার কথা ছিলো বুধবার। বিশ্বস্ত পরিচারিকার কাছে চাবি দিয়ে যাওয়ায় প্রতিদিনের মতো সেই পরিচারিকা আসতেন ওই বাড়ি পরিস্কারের কাজে। মঙ্গলবারও নিত্যদিনের ন্যায় কাজে এসে দরজা খোলা দেখে হতবাক হন […]
প্রকাশের পরই মন্ডল সভাপতিদের তালিকা বাতিল, হুগলীতে বিজেপির অন্দরে ক্ষোভ।
সুদীপ দাস, ১৮ এপ্রিল:- প্রকাশ হওয়ার কিছুক্ষন পরই বাতিল হলো মন্ডল সভাপতিদের তালিকা। যা নিয়ে বিজেপির অন্দরেই চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে হুগলীতে। হুগলী সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতি নাম এদিন ৩নম্বর গেট জেলা পার্টি অফিসেই বসে ঠিক হয় বলে খবর। বিজেপি সূত্রে খবর সেসময় উপস্থিত ছিলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী ও সাংগঠনিক জেলা সভাপতি […]










