হুগলি , ১৯ অক্টোবর:- চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চুঁচুড়া কামারপাড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা বিষ্ণু মাল(২৩) বাড়ির কাছ থেকেই অপহৃত হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাসই তাঁকে অপহরন করে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিলো বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল। সেজন্যই বিষ্ণুকে অপহরন করেছে বিশাল এন্ড কোং। টানা ৮ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত বিশালের নাগাল পায়নি চুঁচুড়া থানার পুলিশ। ফলে বিষ্ণুকেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অবিলম্বে বিষ্ণুকে উদ্ধারের দাবীতে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ অবরোধে সামিল হয় কামারপাড়া এলাকার বাসিন্দারা। বেশকিছুক্ষন অবরোধ চলার পর তাঁরা চুঁচুড়া থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের কয়েকজনের সাথে আলোচনায় রাজী হলেও থানার গেটের সামনে বিষ্ণুকে উদ্ধারের দাবীতে বিক্ষোভ চলছে।
Related Articles
বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে উত্তাল হোলো খড়্গপুর কলেজ
পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে উত্তাল হোলো খড়্গপুর কলেজ। বাৎসরিক অনুষ্ঠানের মতো পরিবর্তনের জনানায় প্রতি বছর কলেজ পড়ুয়াদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে ফিজ বাড়ানো হচ্ছে। কলেজ পরিচালন কমিটিতে সরকারী প্রতিনিধি হিসাবে তৃনমূলের মাতব্বরদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে পরিনত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের সাথে এই রাজ্যেও তৃনমূল সরকার প্রতিযোগিতায় মেতেছে। অন্যান্য […]
নিশ্চিন্দায় বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া , ২৬ মার্চ:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে […]
বাড়ির পরিচারিকাদেরও বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের।
কলকাতা , ৩ মে:- যাঁরা সরাসরি মানু্ষের সঙ্গে কাজ করছেন, তাঁদের ‘সুপার স্প্রেডার’ হিসেবে ধরে নিয়ে আলাদা করে টিকা করণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই তালিকায় হকার, সবজি বিক্রেতা, পরিবন কর্মী সহ অনেকেই রয়েছেন। এদিন এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুক্ত করলেন, বাড়ির পরিচারিকা, ধানকল, ময়দা কলের কর্মী, বৈদ্যুতিন সরঞ্জাম সারাইকর্মী। এঁদেরকেও বিনামূল্যে রাজ্য সরকার […]






