এই মুহূর্তে জেলা

তালার ওপর তালা নবগ্রাম হীরালাল পাল কলেজের ইউনিয়ন রুমে

হুগলি, ৭ জুলাই:- তালার ওপর তালা পড়ল কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজের ইউনিয়ন রুমে।কসবা কান্ডের জেরে হাইকোর্টের নির্দেশ মেনেই তালা ঝুলছে স্টুডেন্ট ইউনিয়ন অফিসে। সেই তালার ওপর তালা দিলেন কলেজ প্রিন্সিপাল শ্রীকান্ত সামন্ত। কলেজে ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারির সামনেই তালা মেরে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ মেনে ওই দিন বিকেলে তালা দিয়ে দেওয়া হয়েছিল। আজ আরও একটা তালা দেওয়া হলো।

যতদিন না আর কোনো নির্দেশ আসে এই রকম দুটো তালা থাকবে। দুটো তালা দেওয়া প্রসঙ্গে ইউনয়ন সম্পাদক অর্ঘজিৎ রায় বলেন, হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দিয়েছি। আরও সুরক্ষিত করে দেওয়া হলো আমাদের অফিস। তবে কসবা কান্ড যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, দোষীদের অবশ্যই কঠোর শাস্তি হোক। কিন্তু প্রতিটা কলেজকে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ ঠিক হয়নি। একপ্রকার প্রতিটা কলেজ কে শাস্তি দেওয়া হলো। যত তারাতাড়ি সম্ভব ভোট হোক কলেজে আমরাও চাইছি। ভোটে খেলা হবে।