পূর্ব বর্ধমান, ৭ জুন:- মাত্র চার মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের ফলস সিলিঙ্গ এর একাংশ। এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদিকে রবিবার সকালে যখন পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে। আর এরপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। তড়িঘড়ি ভেঙে পড়া অংশের জায়গা টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সকলকে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ভাঙা অংশের মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। যদিও মাত্র চার মাসের মধ্যে পুনর্নির্মিত এই অংশ ভেঙে পড়ায় রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
Related Articles
আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী।
হাওড়া, ৫ মার্চ:- আমতায় আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ অধীরের। শনিবার দুপুরে আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যান পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আনিশের বাবা সালেম খান ও দাদা সাবির খানের সঙ্গে কথা বলেন। তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অধীর। আগেই আসতেন তবে লোকসভা […]
করোনার জেরে কোপ মেট্রোরেলে।
কলকাতা , ২৩ এপ্রিল:- করোনার কারণে কলকাতা মেট্রোরেল তাদের দৈনিক ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে দৈনিক ২৫৮টির পরিবর্তে ২৩৮ টি করে ট্রেন চলবে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। শনিবারে এই সংখ্যা কমে হবে ২১৮ এবং রবিবার ১০০টি করে ট্রেন চলবে। পাশাপাশি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। […]
মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স […]










