জলপাইগুড়ি, ৭ জুন:- আবারো উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের হাতে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কে এক ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০০ কেজির বেশি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা। ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় দুইজনকে। ধৃতরা হলেন হাজিকুল শেখ (৩০), বাড়ি মুর্শিদাবাদ এবং বিকাশ বিশ্বাস (২৪), বাড়ি শীতলকুচি, কোচবিহার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গাঁজাগুলো দিনহাটার গোসানিমারী থেকে উত্তর দিনাজপুরের ইটানগরে নিয়ে যাওয়া হচ্ছিল।
Related Articles
সনাতন ধর্ম সভা মাহেশে।
হুগলি, ৮ ফেব্রুয়ারি:- আগামী ১১ ই ফেব্রুয়ারি, ২৭ শে মাঘ, শনিবার, মাহেশ জগন্নাথ মন্দিরে বিকাল 3 ঘটিকায় এক বিশাল সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত ধর্ম সভায় মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মহাপ্রভুর নাম প্রচার এবং হিন্দু সনাতন ধর্ম প্রচারে বক্তৃতা রাখবেন বিভিন্ন মঠের সাধুসন্ত মহারাজরা। উপস্থিত থাকছেন মহামণ্ডলেশ্বর পরমহংস পরমাত্মানন্দ মহারাজ (পঞ্চায়েতি আখড়া, মহানির্বানী), স্বামী […]
আকর্ষণীয় প্যাকেজে উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন।
হাওড়া, ১৭ জুলাই:- উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি, কলকাতার তরফ থেকে আগামী ১১ আগস্ট এই বিশেষ টুরিস্ট ট্রেনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই বিশেষ টুরিস্ট ট্রেনটি ভারত মাতা মন্দির, গঙ্গা আরতি, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী ঘাট, মাতা বৈষ্ণোদেবী […]
নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ৫ মার্চ:- নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা যায় উত্তরপাড়া,চাঁপদানি,তারকেশ্বর, পান্ডুয়া, বলাগড়,সিঙ্গুর, হরিপাল সহ আরামবাগ মহকুমায় তিন কেন্দ্রের প্রার্থী বদল করেছেন নেত্রী।উত্তরপাড়ায় তারকা প্রার্থি কাঞ্চন মল্লিক, চাঁপদানীতে যুব সংগঠনের নতুন মুখ অরিন্দম গুই,পান্ডুয়াতে রত্না দে নাগ,তারকেশ্বরে রামেন্দু সিংহ […]








