হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত ১৪ মার্চ থেকে ১৫ দিনের জন্য বন্ধ রাখা হয় ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস অ্যাকাডেমিও। হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এল আর এস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জন্য করোনা সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর গোটা দেশে লকডাউন শুরু হয়। এই কারণে আরও দীর্ঘদিন বন্ধ ছিল এই একাডেমি।
Related Articles
বরানগরে প্লাস্টিকের প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন।
উঃ২৪পরগনা, ২৭ এপ্রিল:- বরানগর পৌরসভার অন্তর্গত নপাড়া মেট্রোর সামনে এক প্লাস্টিকের প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে। ৭৬ নম্বর একে মুখার্জি রোড একটি ইন্ডাস্ট্রিয়াল আছে সেই এরিয়ার মধ্যে দোতলা এবং তিনতলা দীর্ঘ কুড়ি থেকে 25 বছরের পুরনো প্লাস্টিক প্রিন্টিং কারখানা। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেটের উপরে প্রিন্ট করা হয়। বালাজি ট্রেডিং এখানে […]
বিজেপি ও তৃণমূলকে আক্রমণ শানিয়ে চন্ডিতলায় প্রচার শুরু সেলিমের।
চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। […]
সরকার ও আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের মধ্যে বৈঠকে মিলল না সমাধান সূত্র।
কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা রাজেশ মাহাতো […]








