হাওড়া, ৩ মে:- এবার থেকে সম্পত্তি কর জমা করা যাবে অনলাইনের মাধ্যমেও। এই ঘোষণা করা হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে। পুরসভা সূত্রের খবর, অনলাইনে নিজের সম্পত্তি কর প্রদান করা যাবে https://pt.myhmc.in/ এই লিঙ্কে ক্লিক করেই।এর পাশাপাশি সম্পত্তি কর জমা দেওয়া যাবে পুরসভার মুখ্য কার্যালয়-সহ প্রতিটি বরোয়। পুর কমিশনার ধবল জৈন জানান, হাওড়ার ৫০টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে এই সুবিধা কিছুদিন পর থেকে পাওয়া যাবে। ওই ওয়ার্ডগুলি হল- ১৫, ২৩, ২৬, ২৭, ৩০, ৩২, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮।তবে বালির ওয়ার্ডগুলির ক্ষেত্রে বালি, বেলুড় ও লিলুয়ার অফিস থেকে অফলাইনে ঐ কর জমা দেওয়া যাবে। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে পুরানো বিলের কপি অথবা এসেসি নম্বর কাউন্টারে জানালেও সম্পত্তি কর প্রদান করা যাবে। এছাড়াও নতুন লাইসেন্স বা লাইসেন্স নবীকরণের ক্ষেত্রে অনুরূপভাবে আবেদন করা যেতে পারে, যা অনলাইনে অথবা অফলাইনে ( হাওড়া মুখ্য কার্যালয় বা বালি সাব অফিসে ) গৃহীত হবে। অনলাইনের ক্ষেত্রে https://tl.myhmc.in এ ক্লিক করতে হবে।
Related Articles
রাজ্যের দুই বিধানসভার উপনির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই।
কলকাতা, ১৪ মার্চ:- প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী। পদত্যাগ করেছেন বরানগরের বিধায়ক তাপস রায়। এই দুই আসনে বিধানসভার উপনির্বাচন হবে আসন্ন লোকসভার নির্বাচনের সঙ্গেই। এই দুই উপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সূত্রের খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে জরুরি পর্যায়ের […]
এক ফোনেই গায়েব ৫ লক্ষ, অসহায় হিন্দমটরের বৃদ্ধ দম্পতি।
হুগলি, ৩১ জানুয়ারি:- এক ফোনে উধাও ৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলীর হিন্দমোটরের, প্রফুল্লচাকী রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত কে উনার ব্যাঙ্ক এ সঞ্চিত ২ লক্ষ টাকার একটি ফিক্সট ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি ৩ লক্ষ টাকার এম.আই.এস ছিলো। এর পরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি […]
জগৎবল্লভপুরে আবারও উদ্ধার নিষিদ্ধ বাজি।
হাওড়া, ২৬ মে:- ফের হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা। দু’দিন আগেও একই রকমভাবে জগৎবল্লভপুরের পাতিহালে উদ্ধার হয়েছিল বাজি। ফের পাতিহালে আবার বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে। প্রায় ১০-১৫ লক্ষ টাকা মূল্যের বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ শুক্রবার […]









