স্পোর্টস ডেস্ক, ৩ মে:- ফেডারেশনের চিঠির উত্তর দিল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে কোয়েস-এর। তবে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস এখনও থেকে গিয়েছে তাদের কাছেই। তাই ক্লাব লাইসেন্সিং-এর কথা মাথায় রেখে এআইএফএফ-এর তরফ থেকে জানতে চাওয়া হয় যে বিচ্ছেদের বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে? আসলে দুই সংস্থার মধ্যে বিচ্ছেদের কাগজপত্র চায় ফেডারেশন। যেখানে দুই পক্ষের সইও থাকবে।সূত্রের খবর এআইএফএফ এর কী কী লাগবে, তা নাকি জানিয়েও দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। ফেডারেশন এর পাঠানো চিঠির উত্তরে ইস্টবেঙ্গল জানিয়েছে, দু পক্ষের মধ্যে আলোচনা চলছে। সব মিটমাট হয়ে গেলে এআইএফএফ-কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আসলে কোয়েস-এর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও লাল-হলুদের স্পোর্টিং রাইটস থেকে গেছে বেঙ্গালুরুর কোম্পানিটির কাছেই। আর এই রাইটস ছাড়া কোথাও খেলতে পারবে না ইস্টবেঙ্গল। এমনকি কলকাতা লিগও নয়! তাই ইস্টবেঙ্গল কর্তাদের কাছে সেই রাইটস ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Related Articles
সিদ্ধান্ত বদলের দাবিতে অবস্থান, অসুস্থ পুরপারিষদ হাসপাতালে।
হুগলি, ৩০ জুন:- অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের ৬৫ বছরের পর অবসরের নির্দেশ এবং কোনও আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। সোমবার মাসের শেষ দিনে বোর্ড মিটিং চলাকালীন এই সিদ্ধান্ত জানার পরেই আন্দোলনে শামিল হন তাঁরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন একটি বিশেষ বোর্ড সভায় দৈনিক মজুরি ১০০ টাকা বৃদ্ধির […]
বেআইনি বালি খনন ও গাছ কাটার বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ এপ্রিল:- বেআইনি বালি খনন, গাছ কাটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। দুর্নীতির ঘটনা হলে হলে রাজনীতির রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দেন। নবান্ন সভাঘরে আজ সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি বালি খাদান, গাছ কাটা, দুর্নীতিতে সঠিক অভিযোগ […]
জেলাশাসক স্তরে রদবদল।
কলকাতা , ৬ মে:- চলতি রদবদলের অঙ্গ হিসেবে রাজ্য সরকার এদিন ও আইপিএস স্তরে বেশকিছু আধিকারিক কে আজ বদলি করেছে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার […]








