নবান্ন , হাওড়া, ২৯ মে:- করোনা ভাইরাসের সংক্রমন রুখতে সাবধানতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে আগামী মাস থেকে সরকারি এবং বেসরকারি দপ্তর পুরোপুরি কাজ শুরু করবে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন কোভিড সংক্রমণ রোধে জীবনযাপনের পদ্ধতি বদলাতে হবে। সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাবধানতা বজায় রেখেই আগামী পয়লা জুন থেকে চা শিল্প এবং পাট শিল্পে একশ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। ৮ ই জুন থেকে সরকারি এবং বেসরকারি দপ্তরগুলো একশ শতাংশ কর্মী নিয়ে পুরোদমে কাজ শুরু করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান পুর জুন মাস বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।পাশাপাশি পয়লা জুন থেকে রাজ্যের ধর্মস্থান গুলিকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তবে একসঙ্গে ১০ জনের বেশি মানুষ ধর্ম স্থানে প্রবেশ করতে পারবেন না। আপাতত সেখানে কোনো রকম ধর্মীয় সমাবেশ বা উৎসব করা যাবে না। ধর্ম স্থানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার এর মত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করার বিষয়টির ওপর সংশ্লিষ্ট পরিচালন কমিটি কে নজরদারি চালাতে হবে। নিয়ম না মানা হলে ওইসব ধর্ম স্থান বন্ধ করে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্দির মসজিদ গুরুদুয়ারার মত ধর্মস্থান বন্ধ থাকলেও পরিযায়ী শ্রমিকদের সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে ট্রেন-এ চাপিয়ে রাজ্যে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। প্রয়োজনে ট্রেনগুলোতে বগির সংখ্যা বাড়িয়ে শ্রমিকদের আরো সুরক্ষিতভাবে রাজ্যে পাঠানোর ওপরে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন।
Related Articles
বাংলা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে , মুখ্যমন্ত্রী ৷
দীঘা,১১ ডিসেম্বর:- নিউ দীঘার নবনির্মিত কনভেনশন সেন্টার ‘দীঘাশ্রী’তে শুরু হলো বাণিজ্য সম্মেলন।সম্মেলন। ২০ টি দেশের প্রতিনিধি ও ১৫০০ জন অতিথিদের সামনে রাজ্যের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন তিনি । এ রাজ্যে প্রত্যেক টি প্রত্যন্ত এলাকা এবং সব ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে সমান গুরুত্ব দেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বলেন বৈচিত্রের মধ্যে ঐক্য […]
পুনর্মূল্যায়নের দাবিতে আরামবাগ গার্লস হাইস্কুলে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের।
আরামবাগ , ২৩ জুলাই:- উচ্চমাধ্যমিকের নম্বরে গরমিলের অভিযোগ তুলে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের। ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তোলেন ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই কম নম্বর দেওয়ার অভিযোগ উঠল আরামবাগ গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক ছাত্রীদের। তাদের অভিযোগ যে নিয়মে সংসদ মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকে নম্বর মার্কশিটে বসিয়েছে সেই অনুযায়ী অনেকটাই […]
নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী হলেও , দোলের দিনেও পুরোদমে সক্রিয় স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ৭ মার্চ:- আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতিতে কোনও ফাঁক থাকছেনা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সব সরকারি মেডিক্যাল কলেজ ও অন্যান্য হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপার এবং শিশুরোগ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পাশাপাশি শিশুদের শ্বাসকষ্টের চিকিৎসা পরিষেবায় যুক্ত সব সরকারি কর্মী […]







