কলকাতা,১ জানুয়ারি:- নতুন বছরের প্রথম দিনের ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কালীঘাট চত্বরে ভিড় জামান ভক্তরা। প্রতিবছরের মতো এবছরও ছবিটা ব্যতিক্রম নয়। মন্দিরের গেট খোলার আগে থেকেই ভক্তেরা লাইনে হাজির। প্রতিবছরের মতো আজও অনেক ভক্তই এসেছেন নতুন বছরের প্রথম দিনটা মা-কে দর্শনের মাধ্যমে সূচনা করার জন্য। দীর্ঘ লাইন। বেলা যত গড়াচ্ছে ততই পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইনও তত বাড়ছে। কল্পতরু উৎসবে সকাল থেকেই ভিড় কাশীপুর বাগানবাড়িতে। এখানেই ইংরেজি নববর্ষে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ভক্তেরা দলে দলে এসে পুজো দেন। ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরেও।
Related Articles
ফের গুজবে মানুষ । করোনা থেকে বাঁচতে মাটি খুঁড়ে কাঠ কয়লার খোঁজার চেষ্টা।
সুদীপ দাস , ২১ মার্চ:- গোমুত্র পান থেকে সন্ধ্যা বাতি জ্বালানো , করোনা নিয়ে ইতিমধ্যেই গুজবে পা ফেলেছে বাঙালি। করোনা নিয়ে সরকারি সচেতনতা নয় এবারে আবারও গুজবে পা ফেলে মাটি খোঁড়া শুরু করলো সাধারন মানুষ। আরামবাগের পাশাপাশি হুগলির পান্ডুয়াতেও ঘরে ঘরে মাটি খোঁড়া শুরু হলো। পান্ডুয়া থানার ক্ষিরকুন্ডি-নামাজ গ্রাম পঞ্চায়েতের অধীনে সানপাড়া গ্রামে আজ সকাল […]
আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করানোর কাজ শুরু বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ২২ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এদিন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নাম্বার লিংক করানোর কাজ শুরু হলো। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে এদিন লিংক করানোর কাজ হয়। এ বিষয়ে সুবীর বাবু জানান যে আধার মোবাইল লিংক করাতে গিয়ে বহু মানুষ অসুবিধার […]
দুই কেন্দ্রের উপনির্বাচনের কারণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে ফের বদল।
কলকাতা, ১৭ মার্চ:- আসানসোল ও বালিগঞ্জে উপ নির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ফের বদল করা হল। পরিবর্তিত সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২থেকে ২৭ এপ্রিল। নির্বাচনের কারণে ৬ থেকে ১৫ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা থাকছে না।উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নবান্নে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তর প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের […]










