হুগলি, ১৭ মার্চ :- আতঙ্কের নাম করোনা ভাইরাস। তাই বন্ধ স্কুল, কলেজ, ধর্মস্থান, পর্যটন কেন্দ্র। কিন্তু রুটি রুজি,,, তা কি আর বন্ধ করা যায়! তাই আতঙ্ক সঙ্গী করেই পেটের টানে বেড়িয়ে পড়ছেন সাধারন মানুষ। হাওড়া শাখার সব কয়টি ট্রেন তাই আজও ভিড়ে ঠাসা। আর তাতেই নিত্য সওয়ার আমার আপনার মত সাধারন খেটে খাওয়া মানুষ। কেউ কেউ সতর্কতার জন্য ব্যবহার করছেন মাস্ক। কিন্তু অধিকাংশ মানুষ সেই পরোয়া না করেই রাস্তায়। তাদের মতে এত কিছু করতে গেলে তো না খেয়ে মরতে হবে। তাই সব কিছু ভেবেই নিত্য দিনের কর্ম করে যাচ্ছেন সাধারন মানুষ।
Related Articles
চন্দ্রবোড়া’ র আতঙ্কে ঘুম উড়েছে পশ্চিম শান্তিনগরের বাসিন্দাদের।
হাওড়া, ৪ এপ্রিল:- এবার বিষধর চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বালির নিশ্চিন্দার পশ্চিম শান্তিনগর এলাকায়। স্থানীয় বিদ্যাসাগর সরণির বাসিন্দা রামপ্রসাদ দত্তের বাড়ির পাঁচিলের ঠিক বাইরেই সাপটিকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ফুটের চন্দ্রবোড়া সাপ দেখে ত্রাহি ত্রাহি অবস্থা সকলের। রামপ্রসাদবাবু বলেন, রবিবার সকালে প্রথম সাপটিকে আমরা দেখি। এরপর বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিই। কার্বলিকের […]
এক দুর্যোগ কাটার আগেই বাংলার আকাশে আরেক দুর্যোগের ভ্রুকুটি।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- এক দুর্যোগের প্রকোপ কাটার আগেই বাংলার আকাশে আরেক দুর্যোগের ভ্রুকুটি।পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবারই আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম […]
ডানকুনিতে অস্ত্র উদ্ধার।
হুগলি, ৩০ অক্টোবর:- তকাল রাতে মুর্শিদাবাদ গামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে STF, অফিসাররা ডানকুনি হাউজিং মোড় থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজড অস্ত্র সহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গেছে আগ্নেয়াস্ত্রগুলি পাটনা, বিহার থেকে নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল। ডানকুনি থানার সহযোগীতায় এসটিএফ অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ […]









