হুগলি, ১৭ মার্চ :- আমি আকবর আলী খন্দকারের শূন্যস্থান পূরণ করতে পারব না। কিন্তু পুরনো কর্মীদের দলে সন্মান দিয়ে গুরুত্ব বাড়িয়ে আকবরের স্বপ্নকে সার্থক করতে পারব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাকে সার্থক রুপ দেওয়ার চেষ্টা করব।মঙ্গলবার চন্ডীতলা বিধানসভার মোনবেড় বিদ্যাসাগর কমিউনিটি হলে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে একথা বলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। এ দিনের কর্মসূচিতে শতাধিক পুরনো কর্মীদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সন্মানিত করেন বিধায়ক।
Related Articles
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
স্কুলের সিসিটিভির ডিভিআর নিয়ে পালালো চোরেরা।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার বাগাটি এলাকায়। শনিবার সকালে স্কুল খোলার পরেই বিষয়টি নজরে আসে। দেখা যায় স্কুলের এক সাইডের একটি গ্রিলের তালা ভেঙে চোরের দল স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষিকার ঘরের দরজার তালা ভেঙে সেই ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বেশ কয়েকটি আলমারি তছনছ করে, প্রধান […]
রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দায়িত্ব নিলেন।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তিনি হরিকৃষ্ণ দ্বিবেদীর স্থানাভিষিক্ত হলেন। ২০২১ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন বিপি গোপালিকা। তার আগে ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। এদিকে, আজই রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে দ্বায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি […]










