সুদীপ দাস , ৭ ডিসেম্বর:- বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশের সাথে খন্ডযুদ্ধে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার আঁচ হুগলিতেও। সোমবার সন্ধ্যায় উত্তরকন্যার ঘটনার প্রতিবাদে হুগলি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে চলে অবরোধ। এদিন প্রথমে চুঁচুড়ার দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল করে হুগলি মোড়ে যায়। সেখানে তাঁরা জিটি রোড অবরোধ করে। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পরে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সরব হয় বিজেপি কর্মী সমর্থকরা। টানা একঘন্টা অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেয়।
Related Articles
কয়লাখনিতে ধারাবিহিক বিস্ফোরণের জেরে অধিকাংশ বাড়িতে বড়বড় ফাটল। আতঙ্কে এলাকাবাসী।
বাঁকুড়া,১৮ ফেব্রুয়ারি:- বাঁকুড়ার বড়জোড়ার কেশবপুর, মনিহারী,কর্মকারপাড়া, বাগুলিয়া এলাকার অধিকাংশ বাড়ির দেওয়ালে বড়বড় ফাটল দেখা দিয়েছে।খোলামুখ কয়লাখনিতে ধারাবিহিক বিস্ফোরণের জেরেই এরকম হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। যে কোন সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে পারে বাড়িগুলি। কোলিয়ারী কর্তৃপক্ষ থেকে প্রশাসন সর্বস্তরে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। বাগুলীয়া কয়লা খনি সংলগ্ন এলাকার কেশবপুর গ্রামে দেখা গেল, অধিকাংশ বাড়িতেই […]
মাস্ক এবং গোলাপফুল তুলে দিয়ে পুলিশ দিবস পালন রিষড়া ও শ্রীরামপুরে।
হুগলি, ১ সেপ্টেম্বর:- আজ ১ লা সেপ্টেম্বর আজ পুলিশ দিবস সারা রাজ্যের সঙ্গে রিষড়া ও শ্রীরামপুরে পুলিশ দিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রীরামপুর থানা পুলিশ বটতলায় জনবহুল এলাকায় ও রিষড়া থানা বাঘখাল এলাকায় পুলিশ দিবসের ফেস্টুন লাগিয়ে মাইকে বিভিন্ন সচেতন মূলক গান বাজিয়ে পালন করেন। পথ চলতি মানুষ যারা মাস্ক ছাড়াই ঘুরছেন […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া , ১৩ আগস্ট:- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ায়। অভিযোগ , শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মঘাতী হন । মৃতার নাম লক্ষ্মী দাস । তাঁর স্বামী সঞ্জীব দাস পেশায় টোটোচালক। এদের একটি সন্তান রয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়িতে স্বামী, শ্বশুর , শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছিলেন লক্ষ্মী। জানা গেছে, স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে মানসিকভাবে […]







