হুগলি,১৪ মার্চ :- নোভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১-মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল। ভোটে হেরে যাবেন। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী করোনা করে চেঁচাচ্ছেন। আসন্ন পুর নির্বাচন তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বুঝতে পেরে করনোকে হাতিয়ার করেছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন। শনিবার হুগলী জেলার চন্দননগর সার্কাস মাঠ থেকে এক মিছিল বের করা হয়। দলীয় কর্মী সজল চক্রবর্তী কে সম্প্রতি গাঁজা রাখার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এই গ্ৰেফতার বিজেপি করার অপরাধে । মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ তাদের কর্মীকে গ্ৰেফতার করেছে বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন। এই ঘটনার প্রতিবাদে এবং ধৃত কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবীতে শনিবার চন্দননগর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । বিকাল পাঁচটা নাগাদ মিছিল শুরু হয়। মিছিলে পুরভাগে ছিলেন , সায়ন্তন বসু ছাড়াও বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং। পরে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জানান।
Related Articles
কন্যাশ্রী প্রকল্পপের স্বচ্ছতা আনতে এবার বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য।
কলকাতা, ২৫ মে:- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে।। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালে রাজ্যের […]
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিশুর ব্রেন টিউমারের চিকিৎসা করাতে ভেলোরে পাড়ি আরামবাগের দম্পতির।
মহেশ্বর চক্রবর্তী, ২২ নভেম্বর:- ছোট শিশু মা ও বাবার কোলে কোলে কখনও ঘুরে বেড়ায় আবার কখনও দাদু ঠাকুমা এবং পরিবারে অন্যান্য সদস্যদের কোলে থাকে।সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখে শিশুটি। হঠাৎ পরিবারের বুকে নেমে আসে বিপর্যয়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে। সারা নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যায়। দরিদ্র এই পরিবার কি […]
ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং।
ব্যারাকপুর , ২২ এপ্রিল:- ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে স্বরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ১৪৪নং বুথে লাইন দিয়ে ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং। ভোট দিয়ে বেরিয়ে সাংসদ অর্জুন সিং বললেন, আপনারা নির্ভয়ে ভোট দিন। Post Views: […]








