মালদা,১৪ মার্চ :- উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী।তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। দ্বিতীয় পরীক্ষার দিন ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম সুষমা খাতুন। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। তবে শনিবার পরীক্ষা শুরুর মিনিট কয়েক পরই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে ছাত্রী।তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছে দুর্বলতা থাকায় জ্ঞান হারিয়েছে ওই ছাত্রী। হাসপাতালে ছুটে আসে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক সহ পুলিশ কর্তারা। হাসপাতালেই পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে।তবে পরীক্ষা আর দেওয়া সম্ভব হয়নি তার। এপ্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুনন্দন মজুমদার জানান, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।তবে অসুস্থায় পরীক্ষা দেওয়া আর সম্ভব হবে না।
Related Articles
বাতিল বহু ট্রেন, অগত্যা স্পেশাল ট্রেনেই গন্তব্যে রওনা সাধারণ যাত্রীদের।
হাওড়া, ৪ জুন:-হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত স্পেশাল ট্রেন চালালো দক্ষিণ পূর্ব রেল। রবিবার সকাল ১১.১৫ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এর ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে ট্রেনটি। মূলত দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের পরিবারের লোকজনেরা যাতে যেতে পারেন সেকারণেই এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। তবে এই ট্রেনে আহত কিংবা মৃত যাত্রীদের পরিবারের কোনও লোকজনকে এদিন কার্যত […]
আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ মে:- আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সকলকে সতর্ক করে দিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে তিনি এই পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে মাস্ক পড়তে এবং বিধি-নিষেধ মেনে চলার আর্জি জানিয়েছেন। বাসে ভিড় এড়িয়ে যাতায়াতের তিনি পরামর্শ দেন। সরকার বাধ্য হয়ে লোকাল ট্রেন বন্ধ রেখেছে এবং […]
কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।
হুগলী ,১৯ মার্চ:-কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সম্প্রতি প্রবীর ঘোষাল বিজেপি দলে যোগদান করে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন। এই […]







