নদীয়া, ১৪ মার্চ :- মায়াপুরে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীর জেল হেফাজত। নিজস্ব সংবাদদাতা , মায়াপুর । মন্দিরণগরী মায়াপুরে ইসকন মন্দিরের কাছে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ধৃত ৬ দুষ্কৃতীর ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল নবদ্বীপ আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার রাতে মামালয় সেরওয়ার নেতৃত্বে পাঁচ মহিলা দুষ্কৃতী ইসকন মন্দিরের কাছে চুরির উদ্দেশ্যে একটি জায়গায় জড়ো হয়। স্থানীয় মানুষ বিষয়টি বুঝতে পেরে মায়াপুর পুলিশ কেন্দ্রে খবর পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মামালয় সেরওয়া নামে এক দুষ্কৃতী সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃত মামালয় সেরওয়া সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক ধৃত পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীকে জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
কেন্দ্রীয় সরকারের জনদরদী প্রকল্পগুলি থেকে বঞ্চিত হছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দাবি বিজেপি কর্মীদের।
হুগলি , ৯ জুন:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়াল রালি মাধ্যমে পশ্চিমবঙ্গের আগামী ২১ এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। এদিন অমিত শাহ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর তৃণমূল সরকার বঞ্চনা চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে । শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক মন্ডল কমিটির কর্মীরা অমিত শাহের এই ভার্চুয়াল […]
পুলিশের হাত থেকে পালানো আসামী ফের পুলিশের জালে।
হুগলি , ১৯ সেপ্টেম্বর:- হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য। মেডিক্যাল করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পলাতক শেখ ইসরাইল। আজ হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলি ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে আটক করে। এরপর তাকে থানায় […]
শহীদ বিমলা দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হাওড়া ব্রিজে স্মরণ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।
হাওড়া , ১ আগস্ট:- দিনটা ছিল পয়লা আগস্ট, ১৯৯০ সাল। ওইদিন ট্রাম-বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন করতে গিয়ে হাওড়া ব্রিজে পুলিশের গুলিতে জখম হন হাওড়ার তৎকালীন মহিলা কংগ্রেস নেত্রী বিমলা দে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতি বছর পয়লা আগস্ট হাওড়া ব্রিজে বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। পরে তৃণমূল কংগ্রেস […]







