বাঁকুড়াঃ ,২ জানুয়ারি:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়। শনিবার দুপুরে ঐ এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তরফে জমা রাখা পাইনে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ভর দুপুরে কিভাবে আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। পুলিশ ও দমকল আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পিছনে সরকারী সম্পত্তি নষ্টের উদ্দেশ্যে কোন দুষ্ট চক্রের হাত রয়েছে কিনা সেবিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টারে চাঞ্চল্য বৈচিগ্রামে।
হুগলি, ৭ জুলাই:- তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টার বৈঁচিগ্রামে। পাণ্ডুয়া ব্লকে বহিরাগত মানস মজুমদার।তিনি আদিসপ্তগ্রামের বাসিন্দা, প্রাক্তন গোঘাট বিধায়ক।দল তাকে জেলা পরিষদের ১৯ নম্বর আসনে প্রার্থী করেছে। প্রচার পর্ব শেষ হতেই বৈঁচিগ্রাম স্টেশন এলাকায় পোস্টার মারা হয় তার বিরুদ্ধে। পোস্টারে লেখা চোর থেকে সাবধান। দুর্নীতি গ্রস্ত চোর তোলা বাজ বহিরাগত জেলা পরিষদ প্রার্থীকে […]
যাদবপুরের ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
কলকাতা, ১৭ আগস্ট:- যাদবপুরের ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল রাজ্য।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে যে অত্যন্ত কড়া ভাবে দেখছে রাজ্য সরকার, তা আরও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তদন্ত করে […]
বিজেপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট , সিপিএম নেত্রীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি , ২৫ আগস্ট:- বিজেপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, সিপিআইএম নেত্রীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হুগলি কুন্তিঘাটে সিপিআইএম নেত্রী বৃষ্টি পাল তার ফেসবুকে বিজেপি বিরোধী কিছু পোস্ট করেন। তা নিয়ে তার ফেসবুক ওয়ালেই এই ধরনের পোস্টের জন্য হুমকি দেওয়া হয়। আজ তার বাড়িতে চড়াও হয় বিজেপি কর্মিরা। এই ধরনের পোস্ট কেন করা […]








