হাওড়া , ২৬ জানুয়ারি:- হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নিয়েছে।সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই শিল্পীর পরিবার এই খবর জানতে পারেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছেন। এখন তিনি বিশেষ ছবি আঁকেন না। কেন্দ্রীয় সরকারের এই সম্মানে খুশি শিল্পীর পরিবার। নারায়ণ দেবনাথের সৃষ্টি কমিকস ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’ ‘নন্টে-ফন্টে’ আজও আট থেকে আশি বাঙালি পাঠকদের সমান আনন্দ দেয়। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছিল।
Related Articles
দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।
কলকাতা, ১২ এপ্রিল:- দেওঘরে সাম্প্রতিক রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা আজ রাজ্য গুলিকে চিঠি দিয়ে তাদের এলাকায় থাকা রোপওয়ে প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেফটি অডিট করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এধরণের ঘটনার মোকাবিলায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির […]
ছট পূজা উপলক্ষে সিঙ্গুরের কলা পাড়ি দিলো ভিনরাজ্যে।
হুগলি, ৬ নভেম্বর:- সিঙ্গুর বিধানসভার বেশ কয়েকটি গ্রামের প্রধান ফসল হিসাবেই বারোমাসই কলার চাষে যুক্ত থাকে এলাকার চাষীরা। সামনেই অবাঙালীদের অন্যতম পূজা ছটপূজা। এই পূজা উপলক্ষে এখানকার কলা পাড়ি দিতে চলেছে ভিন্ন রাজ্যে। সিঙ্গুরের নান্দা কলার বাজার, সিঙ্গুরের লাহা রোডের কলার বাজার ও সিঙ্গুর মল্লিকপুর কলার বাজার তিনটি কলার হাটের কলা ছট পূজো আয়োজন উপলক্ষ্যে […]
সাইক্লোন পরবর্তী পরিস্থিতির মোকাবিলা নিয়ে মকডিল কর্মসূচি শ্রীরামপুরে।
হুগলি, ২৩ মার্চ:- বেশ কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় বিভিন্ন অঞ্চলের মানুষেরা বিশেষ করে বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েন। প্রবল ঝড় বৃষ্টি তার সঙ্গে বজ্রপাত জলস্ফীতি গাছ উপড়ে পড়া বাড়ি ধসে যাওয়ার মতন বিপর্যযযের সম্মুখীন হতে হয়। সেই বিপর্যয় কিভাবে মোকাবিলা করতে হবে তার এক মহড়া হয়ে গেল বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতর ও […]











