অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- হোলির দিনই আই লিগের রঙ সৱুজ মেরুন হোলিতে ডুবল গঙ্গাপাড়ের ক্লাব । বসন্তে বাড়তি বসন্তের স্বাদ। ডার্বির আগে যেন এই অনুভূতিগুলো পেয়ে গেল মোহনবাগানকে। ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান। আইজলকে তারা হারাল ১-০ গোলে। ফলে ডার্বি হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। আই লিগ আসছে জেনেই এদিন কল্যাণী ভরিয়েছিলেন সমর্থকরা। মাঝেমধ্যে মনে হচ্ছিল এদিন আর আই লিগ জেতা হচ্ছে না। হোলির দিনই সৱুজ- মেরুন রঙে রাঙল কল্যাণী। জাতীয় লিগ ও আই লিগ যোগ করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হল এই নিয়ে পাঁচবার। ফলে ছুঁয়ে ফেলল ডেম্পোর রেকর্ডও। কার্ড সমস্যায় এদিন ফ্রান মোরান্তে না থাকায় ড্যানিয়েল সাইরাসকে ফ্রান গঞ্জালেসের সঙ্গে জুড়ে দিয়েছিলেন বাগান কোচ কিৱু ভিকুনা। অন্যদিকে শুরু থেকেই ছিল কমরন তুরসুনভ। আক্রমণে চাপ বাড়াতে সুহেরকে তুলে শুভ ঘোষকে নামান কিৱু। একের পর এক আক্রমণ ভেসে আসছিল আইজল বক্সে। কিন্তু গোলটা আসছিল না। একসময় মনে হচ্ছিল আজ হয়তো জয় আসবে না। ৭৯ মিনিটের মাথায় কল্যাণীর ১৭ হাজার সৱুজ-মেরুন দর্শকের মনে আনন্দের ঝড় তুললেন পাপা বাবাকার দিওয়ারা।এই নিযে চলতি আই লিগে পব়পর ৯ ম্যাচে গোল করলেন এই সেনেগালি স্ট্রাইকার । তাঁর ১১ নম্বর গোল হল এদিন। এদিনের জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট হয়ে গেল মোহনবাগানের।
Related Articles
এক দেশ , এক রেশন কার্ড তৈরির কাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৪ জুন:- রাজ্যে এক দেশ এক রেশন কার্ড তৈরীর কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন কিছু আধার কার্ড তৈরির কাজ বাকি আছে আগামী তিন মাসের মধ্যে তা […]
যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার যুবক আরামবাগে।
আরামবাগ, ৫ জুলাই:- একজন যুবতির সাথে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম রাজু হালদার। বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ ছেলেটি নাকি মেয়েটিকে প্রায় টোন মারা থেকে শুরু করে ওড়না ধরে টানাটানি করে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ যুবকটিকে গ্রেফতার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। […]
শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক।
কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার […]







