স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোনাল্ডিনহোর পর আরও এক বিশ্বমানের ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ইজিপ্টের ফুটবলার মহম্মদ সালাহ। বর্তমানে তিনি লিভারপুল দলের হয়ে ফুটবল খেলেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। আপাতত আফ্রিকান কাপস অফ নেশনসে জাতীয় কর্তব্য পালন করছেন সালাহ। ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আপাতত নিজেই নিজেকে গোটা দলের থেকে আলাদা করে রেখেছেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আজ জাতীয় দলের প্রত্যেক ফুটবলারের থুতু পরীক্ষা করা হয়। সেখানেই লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহের রিপোর্ট করোনা পজ়িটিভ আসে। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। তবে দলের বাকি খেলোয়াড়দের রিপোর্ট নেগেটিভ এসেছে।”
Related Articles
লক্ষীর ভান্ডার নিয়ে আপনার কি অবস্থান? লকেটের কাছে জানতে ভোটারদের উদ্দেশে অভিষেক।
হুগলি, ১৭ মে:- শুক্রবার ভোটপ্রচারে হুগলি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রথমেই হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালির কংসারিপুর মাঠে এদিন দেখা গেলো জনযোয়ার। এদিন জনসভা থেকে অভিষেক বলেন, ভোট দিতে যাওয়ার আগে মাথায় রাখবেন জনবিরোধী, বাংলাবিরোধী গিজেপি সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ৪ জুন […]
আরামবাগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।
হুগলি, ৩ ডিসেম্বর:- মনের জোর থাকলে পর্বতের সর্বোচ্চ শিখরে যেমন ওঠা যায় তেমনি অনায়াসেই নদী পার হওয়া যায়। তাই জীবন সংগ্রহের প্রতিকুলতাও জয় করা সম্ভব যদি মনের জোর থাকে। এমনটাই মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ মহল। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা বিশ্ব জুড়ে মর্যাদার সাথে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সেই মতো হুগলি জেলার আরামবাগের […]
৬৫ বছরের বৃদ্ধা মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুর,৩ ডিসেম্বর:- বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বিস্তীর্ণ এলাকার বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ছিল, এবার তার কাটতে না কাটতে ফের একবার বিজেপি ৬৫ বছরের বৃদ্ধ মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে এমনই অভিযোগ, এমনই এক ঘটনা […]










