হুগলি,১ ফেব্রুয়ারি:- তিনদিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ১নম্বর কাপাসডাঙ্গার শ্রীদূর্গা কলোনীতে। ওই এলাকায় মামার বাড়িতে থেকেই বড় হয়েছেন বিশ্বজিৎ দে(২৪)। বিশ্বজিৎ আগে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। কিন্তু মাস কয়েক আগে তিনি কাজ হারান। এরপর মামা বাড়িতে দাদু-দিদার দেখভাল করতেন। গত বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। এরপর চলছিলো খোঁজাখুজি। চুঁচুড়া থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিলো। আজ বিকেলে শ্রীদূর্গা কলোনীতেই একটি পুকুর থেকে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার হয়। চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে ঠিক কি কারনে বিশ্বজিতের দেহ পুকুর থেকে উদ্ধার হলো সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।
হুগলি, ৯ ডিসেম্বর:- সকালবেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গাড়ি ও গাড়ি চালককে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার চামড়াখুটি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নিয়ালা চামড়াখুটি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বাড়ির থেকে বড়িয়ে পান্ডুয়ায় আসার জন্য বাড়ির সামনেই জি টি রোড পার হচ্ছিলেন সাইকেল নিয়ে। তখনি ব্যান্ডেল এর দিক থেকে […]
করোনা আবহে এবারও ঘট পুজো সম্পর্ন হলো শকুন্তলা মায়ের।
হুগলি, ৮ মে:- করোনা আবহে এবার মুর্তিহীন ঘট পুজোর মধ্যে দিয়েই সম্পন্ন হলো হুগলি জেলা তথা রাজ্যের বিখ্যাত কোন্নগরের শকুন্তলা কালি বাড়ির পুজো।এবার এই পুজো ১৩২ বছরে পদার্পন করলো।প্রতি বছর এই পুজো উপলক্ষে সেজে ওঠে সারা কোন্নগর।হুগলি জেলা সহ রাজ্যের মানুষ ভিড় জমায় মা শকুন্তলা দর্শনের জন্য।।কিন্তু এবার পরিস্থিতি আলাদা করোনা আবহে অনড়ম্বরে পালিত হলো […]
জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও।
হাওড়া,১৪ ডিসেম্বর:- জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও। উলুবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধের জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ করমন্ডল, কান্ডারি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় হাওড়ায় ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। বিকল্প উপায়ে যাত্রীদের সুবিধার্থে এদিন সন্ধ্যায় ইন্টার […]







