নদীয়া,১ ফেব্রুয়ারি:- কর্মসূত্রে ছেলে চিনে থাকায় করোণা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন নদীয়ার নবদ্বীপের ভৌমিক পরিবার। সুদূর চীনের মারণ ব্যাধি করোনা ভাইরাস এর প্রভাব ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের আর সেই মরণ ভাইরাসের প্রভাব পড়ল এইবার নদীয়ার নবদ্বীপ চৈতন্য ভূমিতে। নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সরকার পাড়া লেনের বাসিন্দা পেশায় প্রাক্তন প্রাথমিক শিক্ষক ধীরেন ভৌমিক এর ছোট ছেলে সুদীপ্ত ভৌমিক বর্তমানে চীনের সিচুয়ান প্রদেশের চেন্ত শহরে একটি বায়ো ফার্মেসীটিক্যাল বেসরকারি সংস্থায় পোস্ট ডক্টরাল রিসার্চাল হিসেবে কর্মরত। সেখানে ছেলের সাথে তার স্ত্রী ও ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে। তবে ছেলে সুদীপ্ত চীন থেকে পরিবারকে আশ্বস্ত করেছে অহেতুক ভয় না পেতে। তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করছে এবং চীনের যে জায়গায় তারা রয়েছে সেই জায়গা থেকে হাজার কিলোমিটার দূরে ভয়াবহ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ। তবে দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না নবদ্বীপের সরকার পাড়ার ভৌমিক পরিবারের। সারাক্ষণ চোখ শুধু টিভির পর্দায় খবরের কাগজে।
Related Articles
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরাও। বন্ধ রাখা হল গানের স্কুল।
হাওড়া ,২১ মার্চ:- রাজ্য সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করোনা সতর্কতা হিসেবে হাওড়ায় সমস্ত কোচিং ক্লাস বন্ধ রেখেছেন প্রাইভেট টিচাররা। এবার এই কর্মযজ্ঞে এগিয়ে এলেন হাওড়ার বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর হাওড়া শিল্পী সংস্থার পরিচালনায় বিশ্বতান সঙ্গীত প্রতিষ্ঠান তাদের গানের কোচিং ক্লাস বন্ধ রেখেছেন শুক্রবার থেকে। আগামী ৩১ তারিখ সমস্ত ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা […]
রেশন দুর্নীতি মামলায় মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে।
কলকাতা , ১৬ ফেব্রুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর হাতে থাকা বন দফতরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দ্বায়িত্ব সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের হাতে ন্যস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ […]
খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশু , গুরুতর আহত আরও এক ।
হুগলি , ৭ আগস্ট:-খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশু । গুরুতর আহত আরও এক । মৃতের নাম রশ্মি কুমারী 8। ঘটনা চুঁচুড়া রবীন্দনগর এলাকার । স্থানীয় সূত্রে জানা গেছে যে ভাই বোন ঘরে খেলা করতে করতে গলায় ফাঁস লেগে যায় ওড়ানায় । এর পরে রবীন্দ্রনগর এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসে এর […]







