অঞ্জন চট্টোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি;- চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মনে হয়েছিল, ডার্বির হতাশা-কোচ বদলের টানাপোড়েন সামলে উঠেছে দল। কিন্তু লাল-হলুদ শিবিরে সেই ভাল সময় বেশিক্ষণ স্থায়ী হল না। ঘরের মাঠে বিদেশিহীন ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব। আর সেই সঙ্গে আরও ক্ষীণ হল চ্যাম্পিয়নশিপে টিকে থাকার আশা।আই লিগে ডার্বি-সহ টানা তিনটি হারের পরই ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া। তাঁর জায়গায় এসেছেন তাঁরই সহকারী মারিও। এদিন কল্যাণীতে হাজিরও ছিলেন তিনি। আর তাঁর চোখের সামনেই অপেক্ষাকৃত অনেকখানি দুর্বল দলের কাছে হার স্বীকার করলেন কোলাডোরা।
আই লিগের খেতাবি লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হত ইস্টবেঙ্গলকে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেও গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যার্থ মার্কোসরা।ইস্টবেঙ্গলের মতো তথাকথিত বড় দলের বিরুদ্ধে প্রতিআক্রমণের ছক নিয়ে মাঠে নেমেছিল ইন্ডিয়ান অ্যারোজ। ৫৮ মিনিটের গোল এই পরিকল্পনারই ফসল। কাউন্টার অ্যাটাকে উঠে এসে ঠান্ডা মাথায় গোল করে গেলেন অ্যারোজের বিক্রম প্রতাম সিং। ভেঙ্কটেশের অ্যাটাকিং ফুটবল খেলার স্ট্র্যাটেজি এদিন দুর্দান্তভাবে কাজে লাগল। ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে ছেলেদের পারফরম্যান্সে দারুণ খুশি ভেঙ্কটেশ। এই একটি গোলই নির্ধারিত করল এদিনের ম্যাচের ভাগ্য। ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ায় ৯ ম্যাচে এখন ইস্টবেঙ্গলের ঝুলিতে ১১ পয়েন্ট।Related Articles
পুলিশের তৎপরতায়, দ্রুত উদ্ধার ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলো ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ। পুলিশ সূত্রের খবর, হাওড়ার শিবপুরের বাসিন্দা জনৈক শৈলেন্দ্র কুমার ঝা সোমবার বাড়ি ফেরার জন্য হাওড়া বাস স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি বুক করেছিলেন। সাথে ওনার একটি ব্যাগ ছিল যেটি তিনি ট্যাক্সিতে ভুলবশত রেখে নেমে পড়েন। এরপর তিনি […]
সৌজন্যে করোনাভাইরাস : অষ্টম শ্রেণি পর্যন্ত সকলেই পাশ ঘোষণা শিক্ষামন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২ এপ্রিল:- করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব এবছর বোর্ডের পরীক্ষা সহ সব পরীক্ষাতেই পড়েছে। সেকথা মাথায় রেখেই এবছর রাজ্য বোর্ডের স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই পাস করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একথা জানালেন। তিনি আরও বলেছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য। ইতিমধ্যেই প্রাথমিক […]
জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, […]










