হাওড়া,১৪ ডিসেম্বর:- জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও। উলুবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধের জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ করমন্ডল, কান্ডারি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় হাওড়ায় ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। বিকল্প উপায়ে যাত্রীদের সুবিধার্থে এদিন সন্ধ্যায় ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিওন এর তরফ থেকে হাওড়া বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানো হয়েছে। পাশাপাশি এদিন হাওড়ার শিবপুর কাজিপাড়াতে অবরোধ করেন সাধারণ মানুষ।
সেখানে তাঁরা বিক্ষোভ করেন ও নাগরিকত্ব সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন। এছাড়া হাওড়ার কোনা মোড়েও একইভাবে বিক্ষোভ হয়।সেখানেও মানুষ এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন।জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে হাওড়াতেও। শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শনিবার সকালে গড়ফা ব্রিজের কাছে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে তাঁরা বিক্ষোভ করেন ও নাগরিকত্ব সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়।Related Articles
হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- এবার হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলো বিজেপি মহিলা মোর্চা। দলের রাজ্য সম্পাদিকা ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সোমবার হাওড়ার ওই কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সদরের সভানেত্রী পৌলমী আদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে নারী নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর […]
রাজপুর সোনারপুর পুরসভার বনহুগলী পঞ্চায়েত ও খেয়াদহ পঞ্চায়েত এলাকা অতিস্পর্শকাতর হিসেবে ঘোষনা করা হয়েছে ৷
দ:২৪পরগনা,১৯ এপ্রিল:- এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে উচ্চপর্যা্যয়ের বৈঠক হয় ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১) কলকাতা লাগোয়া গড়িয়া ও গড়িয়া ষ্টেশন এলাকায় যাতায়াত নিয়ন্ত্রন করা হবে ২)এই দুই জায়গায় বাজার ভাগ করে দেওয়া হবে৷ গড়িয়া ষ্টেশনে যে মাছের কাঁটা আছে সেটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে ৩) পুরসভার বিভিন্ন জায়গায় […]
কেন্দ্রের কালা আইনের প্রতিবাদে হাওড়ায় অবরোধ ট্রাক চালকদের।
হাওড়া, ২ জানুয়ারি:- কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে ট্রাক চালকদের অবরোধে বছরের শেষ দিন ধুন্ধুমার বেঁধেছিল ডানকুনিতে জাতীয় সড়কে। একই ইস্যুতে এবার অবরোধ হাওড়ায়। কেন্দ্রের কালা আইনের প্রতিবাদে এদিন হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ে ট্রাক চালকরা অবরোধ করেন। ঘটনাস্থলে সাঁকরাইল ও ডোমজুড় থানার পুলিশ। আধঘন্টার অবরোধে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। Post Views: […]








