হুগলি,২৬ জানুয়ারি:- রবিবার বিকালে বৈদবাটীর বি এস পার্কের অনুষ্ঠিত হয়ে গেল নেতাজী কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।এই খেলায় অংশগ্রহণ করে হুগলি জেলার দুটি ফুটবলের দল।যথাক্রমে বি এস পার্ক ও বান্ধব সমিতি ফুটবল দল। এদিন বান্ধব সমিতির ফুটবল দল – বি এস পার্ক ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ।এই দিনের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই প্রাক্তন ফুটবল খেলোয়াড় তনুময় বসু ও সত্যজিত ভৌমিক এবং বৈদবাটী উৎসব ও মেলা কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়। অতিথিয়েরা প্রত্যেক ফুটবল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।
Related Articles
গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে।
হাওড়া, ৩ জুলাই:- গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো […]
দিল্লীতে হাই ভোল্টেজ ভোটে আম জনতা থেকে রাষ্ট্রপতি।
নিউ দিল্লী,৮ ফেব্রুয়ারি:- সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটদান শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিল্লি বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ে শামিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৬৭২, যাঁদের মধ্যে ৭৯% মহিলা। গত বিধানসভা ভোটে এই সংখ্যা ছিল ৬৬। শুধু তাই নয়, এর মধ্যে ১১ জন মহিলা প্রার্থীর […]
দিল্লিতে তৃণমূলের আন্দোলনে রিষড়া পৌরপ্রধানের নেতৃত্বে যুবকর্মীরা।
দিল্লি, ৩ অক্টোবর:- কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিভিন্ন প্রকল্পের টাকা না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার গান্ধী জয়ন্তীর দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লিতে শুরু হয়েছে ধরনা কর্মসূচি। এদিন সকালে রাজঘাটে জাতির পিতা মহাত্মা গান্ধী সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করে এই প্রতিবাদ কর্মসূচি সূচনা হয়। সারা বাংলা থেকে তৃণমূল স্তরের সমস্ত নেতা থেকে শুরু করে […]










